এক্সপ্লোর

CM Mamata Banerjee:'আসন সমঝোতা খুব সহজ কাজ নয়, তবে খুব দেরি হয়ে যায়নি', বিরোধী জোটের বৈঠকের আগে বার্তা মমতার

Opposition Alliance Meet:'সকলে আসন সমঝোতা চায় না। আলোচনা করে কারও উপরে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না', কাল ইন্ডিয়া জোটের আগের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আশাবুল হোসেন, নয়াদিল্লি: 'সকলে আসন সমঝোতা (Seat Sharing For General Election 2024) চায় না। আলোচনা করে কারও উপরে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না', কাল ইন্ডিয়া জোটের আগের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে একই সঙ্গে বললেন, 'আসন সমঝোতা খুব সহজ কাজ নয়। তবে খুব দেরি হয়ে যায়নি।'

আর কী বললেন?
সাধারণ নির্বাচনের আর কয়েক মাস বাকি। এই সময়ে কী মর্মে আসন সমঝোতা হবে, সেটা ঠিক করা কৌশলগত ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের শরিক দলগুলি। এবং এক্ষেত্রে যে 'একের বদলে এক' নীতির কথা প্রথম থেকে বলা হচ্ছে, তা বাস্তবায়িত হয় কিনা, সে দিকে কড়া নজর থাকবে রাজনৈতিক মহলের। আগামীকাল, 'ইন্ডিয়া' জোটের বৈঠকে আগে তৃণমূলনেত্রী বললেন, 'আসন সমঝোতা নিয়ে আগেই আলোচনা হয়েছে। কালকের বৈঠকে এই নিয়ে আরও আলোচনার উপায় রয়েছে।' যদিও আসন সমঝোতার প্রশ্নে যে দু-একটি রাজনৈতিক দল একমত হবে না, সে কথা জানেন তিনি। 'তবে অনেকগুলি দল আসন সমঝোতা নিয়ে একমত হলে, বাকিরাও চলে আসবে', আশাবাদী তৃণমূলনেত্রী। 
এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কী হবে, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। জাতীয় স্তরে সমঝোতা আর রাজ্য স্তরে আলাদা পথ, এই নীতি নিয়ে চলা কি সম্ভব?   এ রাজ্যে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা কতটা সম্ভব? তৃণমূলনেত্রী অবশ্য বলেছেন, 'অনেকের সঙ্গে হয়তো রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে। অনেক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তবে আমার কারও প্রতি কোনও ক্ষোভ বা প্রতিহিংসা নেই। কারও অসুবিধা থাকলে, আমার কাছে কোনও ওষুধও নেই।' যদিও তাঁর তরফে সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় যে আপত্তি নেই, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এবার  সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা, সেটা তাদের পছন্দ, মন্তব্য তাঁর। আর কংগ্রেস? মমতা বলেন, 'আপনারা জানেন বাংলায় কংগ্রেসের মাত্র ২টি আসন রয়েছে। তবে আমি কথা বলতে রাজি, আলোচনা করতে রাজি।'

প্রেক্ষাপট...
এদিন লোকসভা-রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮ জন বিরোধী সাংসদের 'সাসপেনশন'-র সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে 'ইন্ডিয়া' জোটের শিবিরে। যা ঘটছে তা যে কাঙ্খিত নয়, সে কথা জানান তৃণমূলনেত্রীও। কংগ্রেস,তৃণমূল,ডিএমকে সাংসদ মিলিয়ে মোট ৭৮ জনের এই 'সাসপেনশন' কি বিরোধী জোটের বৈঠকের আগে বিজেপি বিরোধিতার সুর আরও শক্তিশালী করবে? আসন সমঝোতার প্রশ্নে কি কোনও প্রতিফলন পড়বে তার? হয়তো  উত্তর স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টা পর মিলবে ইঙ্গিত। 

আরও পড়ুন:আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই', কেন বললেন মমতা?

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget