এক্সপ্লোর

Mamata Banerjee : চাকরিহারা শিক্ষকদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, সময় উল্লেখ করে লিখলেন...

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সময় উল্লেখ করে দিলেন বড় বার্তা।  নজর রাখতে বলেছেন তাঁর ফেসবুক পেজে।

কলকাতা :চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিহারারা। গতকাল বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে স্কুল শিক্ষা পর্ষদের প্রধান সচিবের বৈঠক হয়। কিন্তু তাতেও মেলেনি কোনও সমাধান সূত্র। শিক্ষকদের সাফ কথা, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। যোগ্য়দের হকের চাকরি ফেরাতেই হবে। পাশাপাশি, মুখ্য়মন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিকে, সরকারি তরফে দাবি করা হয়, আলোচনা ফলপ্রসূ। তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দেওয়ার কথা জানান চাকরিহারারা। আজই তাঁদের তরফে চিঠি দেওয়ার কথা বিকাশভবনে। এরই মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সময় উল্লেখ করে দিলেন বড় বার্তা।  

মুখ্যমন্ত্রীর কী বার্তা   

'চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।'  লিখলেন ফেসবুকে। মুখ্যমন্ত্রী নজর রাখতে বলেছেন তাঁর ফেসবুক পেজে।

'পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর  সমান শাস্তি' বললেন আন্দোলনকারীরা

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ঘোষণার পরেই চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে ইমেল করে বার্তা পাঠান। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীকেও চিঠি পাঠান চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, 'রিভিউয়ের মাধ্যমে আমাদের জিতিয়ে আনতেই হবে'। নতুন করে আর পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। সেই সঙ্গে  বিজ্ঞপ্তি না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে স্বপদে বহাল রাখার দাবি করেছেন তাঁরা। তাঁদের ব্যাখ্যা, এখন নতুন করে পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর  সমান শাস্তি দেওয়া। তাই তাঁরা আতঙ্কে। CBI-র তালিকায় যাঁরা অযোগ্য, তাদের বাদ দিয়ে বাকি যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। এছাড়া আন্দোলনরত শিক্ষকরা মনে করছেন, কোর্টের অনুমতি নিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে পারে সরকার। 

দিল্লি গেলেন চাকরিহারাদের একাংশ                  

অন্যদিকে অযোগ্যদের বরখাস্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনার দাবিতে আর্জি জানানো হবে। এছাড়া রাজনৈতিক নেতা থেকে শুরু করে আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি, সকলের সঙ্গেই দেখা করছেন চাকরিহারাদের একাংশ। তাঁরা পৌঁছে গিয়েছেন দিল্লিতেও। সোমবার কলকাতা থেকে দিল্লি যান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ও সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল। কিন্তু রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কি চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন? কী আছে তাঁদের কপালে?  তবে আজ সকলেরই নজর বিকেল পাঁচটায়, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের দিকে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget