এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্যেও গঙ্গা আরতির আয়োজন চান মুখ্যমন্ত্রী, দায়িত্ব কলকাতা পুরসভাকে

Ganga Arati: এ রাজ্যেও গঙ্গা আরতির ব্যবস্থা করতে চান মুখ্যমন্ত্রী। তবে সে জন্য তাড়াহুড়ো করতে রাজি নন তিনি। গঙ্গা-আরতি দেখতে গিয়ে যাতে কেউ পড়ে না যান, এমন ভাবেই তার ব্যবস্থা হবে।

কলকাতা: এ রাজ্যেও (west bengal) গঙ্গা আরতির (ganga arati) ব্যবস্থা করতে চান মুখ্যমন্ত্রী (CM)। তবে সে জন্য তাড়াহুড়ো করতে রাজি নন তিনি। গঙ্গা-আরতি দেখতে গিয়ে যাতে কেউ পড়ে না যান, এমন ভাবেই তার ব্যবস্থা হবে। স্পষ্ট নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)।

কী বললেন?
‘কেন আমাদের রাজ্যে গঙ্গা আরতির আয়োজন করা যাবে না’, প্রশ্ন ছিল তাঁর। সঙ্গে বলেন, ‘বিভিন্ন জায়গা, যেমন উত্তরপ্রদেশ, গঙ্গা আরতি হয়, আমাদের এখানে সেই সুযোগ নেই।‘ এ রাজ্যেও যে তিনি এই ব্যবস্থা করতে চান সে কথা বুঝিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, এমন ভাবেই সবটা করতে হবে যাতে কোনও বিপর্যয় না হয়।সে জন্য বছরদুয়েক অপেক্ষা করতেও রাজি তিনি। তবে তৃণমূলনেত্রীর পরামর্শ, 'এমন একটা জায়গায় এর ব্যবস্থা করতে হবে যেখানে মন্দির রয়েছে, বসার জায়গা রয়েছে, যে জায়গাকে লোকে শান্তির পীঠস্থান বলে মনে করে।' এমন জায়গা খুঁজে বের করে গঙ্গা আরতির ব্যবস্থা করার দায়িত্ব দেন কলকাতা পুরসভাকে। 

আর যা...
এদিন আরও একাধিক বিষয়ে কড়া সুরে বার্তা দিতে শোনা যায় মুখ্য়মন্ত্রীকে যার অন্যতম পরিবহণ। বলেন, 'হাওড়ার দিক থেকে একবার নবান্নের দিকে এসো! রাস্তার অবস্থা দেখো! একদিনও জল দিয়ে ধোয়ায় না? জল দিয়ে ধোয়ালেও দেওয়ালগুলি পরিষ্কার হয়। কেন আমাকে দেখতে হবে? কেন যাঁরা ওখান দিয়ে যাতায়াত করেন তাঁরা দেখবেন না?' তাঁর দাবি, আগে এই ধোয়ানোর প্রক্রিয়া চালু থাকলেও হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। এতেই শেষ নয়। আরও একাধিক বিষয় নিয়ে রীতিমতো উত্তেজিত শোনায় তাঁকে। মুখ্যমন্ত্রীর কথায়,'হুজ ডিউটি ইজ দিস? ইজ দিস মাই ডিউটি? ডিএম, এসপি আছেন। অন্যান্য অফিসাররা রয়েছেন। অথচ আমাকে যেতে যেতে বলতে হবে এই ট্রাইডেন্ট আলোটি খারাপ হয়েছে? আমার এটি ভালো লাগে না। যেই মন্ত্রীর এটা দায়িত্ব, যে বিভাগের এটা দায়িত্ব তার সচিবকেই এগুলির দেখভাল করতে হবে।' স্বাস্থ্যক্ষেত্রে রেফার-প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, 'রেফারের জন্য মৃত্যু হলে, যে রেফার করবেন দায়িত্ব তাঁর।' সঙ্গে মনে করান, 'চিকিৎসায় গাফিলতি যেন না হয়, এটা অপরাধ।' সারপ্রাইজ-ভিজিটের পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। নাম না করে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যসচিবের উদাহরণ টেনে বলেন, 'শুনেছি আমাদের এক  স্বাস্থ্যসচিব ছদ্মবেশ নিয়ে জনগণের লাইনে দাঁড়িয়ে পড়তেন। ...শীতকাল আসছে। একটা চাদর, টুপি মুড়ি দিয়ে আপনিও লাইনে দাঁড়িয়ে পড়লেন।' মমতার বক্তব্য একটাই, খবর দিয়ে পরিদর্শনে গেলে আসল পরিস্থিতি জানা যাবে না। তাই হঠাৎ যাওয়া জরুরি। 

আরও পড়ুন:ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের,আস্থা ভোটে টেক্কা দিল কংগ্রেস

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget