এক্সপ্লোর

SSC Scam: অর্পিতার প্রশস্তি করেছিলেন মুখ্যমন্ত্রী, ভিডিও টুইট করে দাবি সুকান্ত মজুমদারের

Sukanta Majumder Tweets: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশস্তি শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে। টুইটার হ্যান্ডেলে সংশ্লিষ্ট ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) প্রশস্তি শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর (CM) মুখে। টুইটার (tweet) হ্যান্ডেলে সংশ্লিষ্ট ভিডিও (video) শেয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumder)। ভিডিওটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। তবে রাজ্য বিজেপি সভাপতির কড়া প্রশ্ন, 'দুর্নীতিগুলো থেকে যে ভাবে টাকা আদায় হয় তাতে ওঁর কতটা ভূমিকা রয়েছে সেটা কি এখান থেকে বোঝা যাচ্ছে না?' 

কী রয়েছে ভিডিও-য়?

পিছনে 'নাকতলা উদয়ন সংঘ'-র ব্যানার। মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পার্থ চট্টোপাধ্য়ায় বসে রয়েছেন। অর্পিতা ও তাঁর ওড়িশায় কাজের বিষয় নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। হালকা মেজাজে তৃণমূলনেত্রী অর্পিতাকে জিজ্ঞাসা করছেন, তিনি ওড়িয়া ভাষায় কথা বলতে পারেন কিনা। মন দিয়ে কাজ করতেও উৎসাহ দিচ্ছেন। ফুটেজটি কোথা থেকে এসেছে, সঠিক কিনা সেসব এখনও স্পষ্ট নয়। তবে সেটিকে হাতিয়ার আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। টুইটারে লিখেছেন, 'গত কাল প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০ কোটি টাকা পেয়েছে ইডি। তবে এটি হিমশৈলের চূ়ড়া মাত্র। ওদের দুর্নীতি ফাঁস হতে শুরু করেছে।'

Recently, Mamata Banerjee praised close aide of Partha Chatterjee in an event.

Yesterday, 20 Cr cash was found from her residence premise.

Doesn't it show her accord and involvement in accumulating this money from scams ? Truth is coming out now.
pic.twitter.com/JMn1GQcXCz

— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 23, 2022

">

এখনও পর্যন্ত যা ঘটল...

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ সকালে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে নাম উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের। সূত্রের খবর, অর্পিতা মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর বাড়ি থেকে ২১ কোটি ও বিপুল অঙ্কের গয়না উদ্ধার হয়েছে। তাঁর নামে ৮টি সম্পত্তিরও হদিস পাওয়া গিয়েছে বলে খবর। যদিও তদন্তকারীদের একাংশের মতে, এত টাকা ও গয়না কোথা থেকে এল তার যুৎসই ব্যাখ্যা মেলেনি। তা হলে কি নিয়োগ দুর্নীতির অর্থের সঙ্গে যোগ রয়েছে এগুলির? দানা বাঁধতে শুরু করেছে জল্পনা।    

আরও পড়ুন:ঘনিষ্ঠরা অপরাধী হলে মুখ্যমন্ত্রী দায় এড়াবেন কী করে, তীক্ষ্ণ আক্রমণ সুজনের

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget