এক্সপ্লোর

Annapurna Yojana : আজ কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? কত ফর্ম বাতিল? কেন বাতিল? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Annapurna Yojana Money Transfer অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আজই অ্যাকাউন্টে টাকা কাদের?

কলকাতা: অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে । ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর ১ টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবেন, পরিষ্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি কথা দেন,  আপলোড হওয়া যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি, তাঁরাও এদিনবিকেলের মধ্যেই অর্থ ট্রান্সফার হয়ে যাবে। 

মুখ্যমন্ত্রী জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়।

২৬ লক্ষ আবেদন বাতিল, ১.৩০ কোটির বেশি যোগ্য

  • মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, "আজ আমরা প্রায় ১ কোটি ১০ লক্ষ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি। বাকিদের টাকাও আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আমরা একজনকেও বাদ দেব না।"

পাহাড় থেকে জঙ্গলমহল—সব উপভোক্তাই টাকা পাচ্ছেন

মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র সমতল নয়, পাহাড়ি এলাকার নেপালি ও গোর্খা সম্প্রদায়ের যোগ্য উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন।তাঁর কথায়, "সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য। কোনও পক্ষপাত করা হয়নি।"

লক্ষ্মীর ভাণ্ডারের যাচাই নিয়েও মন্তব্য

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা নয়ছয় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এমন প্রায় ২ কোটি অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। এর মধ্যে ২৬ লক্ষ অ্যাকাউন্ট এমন ব্যক্তিদের, যাঁরা ভারতীয় নাগরিক নন, মৃত বা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। এছাড়া প্রায় ১০ লক্ষ পুরুষের নামও ওই তালিকায় ছিল বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণের করের টাকা অযোগ্য বা অভারতীয় ব্যক্তিদের দেওয়া যায় না, তাই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল।

CAA ও ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্যও ঘোষণা

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, যাঁরা CAA-তে আবেদন করেছেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বন্ধ হবে না। একইসঙ্গে তিনি জানান, যাঁদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের আবেদন বাতিল না হওয়া পর্যন্ত প্রকল্পের টাকা দেওয়া হবে।

১২ পাতার ফর্ম নিয়ে বিতর্কের জবাব

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "১২ পাতার ফর্ম বলা হলেও বাস্তবে আবেদনকারীদের মাত্র ৪ পাতার তথ্য পূরণ করতে হয়েছে।" তিনি জানান, এই তথ্যভাণ্ডার ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কাজে লাগবে।

জনকল্যাণ শিবিরে আবেদনকারীদেরও টাকা

মুখ্যমন্ত্রী আরও জানান, জনকল্যাণ শিবিরে আবেদন করা ৮ লক্ষ ১৫ হাজার মহিলার অ্যাকাউন্টেও ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে।সরকারের দাবি, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে এবং কোনও যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Advertisement

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget