এক্সপ্লোর

Coal Scam Case: ১০ কোটি টাকা ঘুষ ECL কর্তাদের! সাঙ্কেতিক ভাষায় লেখা ছিল হিসেব! কয়লাকাণ্ডে CBI-এর হাতে লালার ডায়েরি

CBI Investigation: ডায়েরিতে কোথাও কোথাও টাকার অঙ্কের ক্ষেত্রে শূন্যর বদলে বিন্দু ব্যবহার করা হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা:  কয়লাকাণ্ডে ধৃত  (Coal Scam Case) সাত ECL আধিকারিককে ১৪ দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিল আদালত। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। CBI-এর দাবি, ECL আধিকারিকদের দেওয়া ঘুষের হিসেবপত্র সাঙ্কেতিক ভাষায় লিখে রাখতেন কয়লাপাচারকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালা।

কয়লাকাণ্ডে নজরে লালার ডায়েরি

CBI সূত্রে দাবি, ECL-এর ধৃত আধিকারিকদের দেড় বছরে যে কয়েক কোটি টাকার ঘুষ দিয়েছিলেন, পুরোটাই কোড ল্যাঙ্গুয়েজে লেখা ছিল লালার ডায়েরিতে।  ডায়েরির কোনও পাতায় ২০০৯ সালে টাকা দেওয়ার কথা লেখা রয়েছে। অথচ ২০০৯ সালে এই কারবারেই যুক্তই ছিলেন না লালা। সব খতিয়ে দেখে বিশেষজ্ঞদের দাবি, এক্ষেত্রে বিভ্রান্ত করার জন্য, সম্ভবত, ২০১৯’কে ২০০৯ লেখা হয়। 

ডায়েরিতে কোথাও কোথাও আবার টাকার অঙ্কের ক্ষেত্রে শূন্যর বদলে বিন্দু ব্যবহার করা হয়েছে। এই সাঙ্কেতিক ভাষার মর্মার্থ উদ্ধারের চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। লালার অফিসের সমস্ত নথি খতিয়ে দেখা হয়েছে। সাঙ্কেতিক ভাষার অর্থ উদ্ধার করতে টেকনিক্যাল এক্সপার্টও ডাকা হয়। সব মিলিয়ে ১০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। 

আরও পড়ুন: Mamata Banerjee Security: গৌরী লঙ্কেশ হত্যাকে পাথেয় করেই এগোচ্ছে পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের তদন্ত ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে

সোমবার আসানসোলে CBI-এর বিশেষ আদালতে তোলা হয় কয়লাকাণ্ডে ধৃত সাত ECL আধিকারিককে।  তাঁদের মধ্যে একজনের আইনজীবী দাবি করেন যে, কয়লাকাণ্ডে পুলিশকে একাধিকবার অভিযোগ জানানো হয়। কিন্তু তাসত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। 

ECL-এর তো নিজেদের ভিজিল্যান্স ডিপার্টমেন্ট রয়েছে। তারা এতদিন কী করছিল, উঠে আসে সেই প্রশ্নও। পাল্টা CBI-এর আইনজীবী জানান, পুরোটাই লোক দেখানো। দাবি আর বাস্তবচিত্রের মধ্যে অনেক ফারাক রয়েছে।

এরপর, অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন করেন, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজা কর কোথায়? তিনি তো সবথেকে বড় কিংপিন। তাঁকে কেন ছাড়া হচ্ছে? শুধুমাত্র ধৃত ECL কর্তাদের কেন বলির পাঁঠা করা হচ্ছে? জবাবে CBI’এর আইনজীবী জানান, কাউকে ছাড়া হয়নি। তদন্তে যাঁদের যাঁদের প্রয়োজন, প্রত্যেককেই ডাকা হবে। 

১০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়!

ধৃত ECL আধিকারিক সুভাষ মুখোপাধ্যায়ের আইনজীবী বলেন,"আমার মক্কেলের বিরুদ্ধে কখনও ৫৬ লক্ষ, কখনও ২০ লক্ষ, কখনও আবার ৩৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি তো আত্মীয়ের থেকে ১০ লক্ষ টাকা ধার নিয়েছেন!" প্রমাণ স্বরূপ একটি সাদা কাগজে লেখা বয়ানও দাখিল করেন আইনজীবী। তাতে বিচারক বলেন, ‘‘১০ লক্ষ টাকা নেওয়ার কথা সাদা কাগজের বয়ানে উল্লেখ করা হয়েছে? কী করে এটা জাস্টিফাই করবেন?’’


এর পর সিবিআই জানায়, অভিযুক্তদের যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো তদন্ত তুলে নিতে হবে! এই মামলায় জেলে গিয়ে প্রশ্ন করতে চায় CBI। তাতে গোয়েন্দাদের কাছে আদালত জানতে চায় এ পর্যন্ত তদন্তের কী অগ্রগতি হয়েছে। তাতে CBI-এর তরফে বিচারকের হাতে কেস ডায়েরি তুলে দেওয়া হয়। সব খতিয়ে দেখে, ধৃত সাত ইসিএল আধিকারিকক ১৪ দিনের CBI হেফাজতের নির্দেশ দেয় আদালত।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget