এক্সপ্লোর

Mamata Banerjee Security: গৌরী লঙ্কেশ হত্যাকে পাথেয় করেই এগোচ্ছে পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের তদন্ত ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে

Kolkata Police: আগামী ১ অগাস্ট পর্যন্ত হাফিজুলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মূল দরজা খুলে বাড়িতে ঢোকার সময় এলোপাথাড়ি গুলিতে খুন হন গৌরী বিশিষ্ট সমাজকর্মী তথা সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh Murder)। পাঁচ বছর আগে সেই হত্যাকাণ্ডকে সামনে রেখেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশের ঘটনার তদন্ত করতে চলেছে কলকাতা পুলিশ (Mamata Banerjee Security)। তদন্তের পরিভাষায় এই ‘গেট প্য়াটার্ন’ পদ্ধতিতে তদন্ত শুরু হতে চলেছে, যা গোটা গোটা মামলায় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে পুলিশ সূত্রে খবর। 

মুখ্যমন্ত্রীর বাডি়তে অনুপ্রবেশের তদন্তে পাথেয় গৌরী লঙ্কেশ হত্য়া!

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ বেঙ্গালুরুর বাড়িতে খুন হন গৌরী। মূল ফটক পেরিয়ে বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়েছিলেন তিনি। মূল দরজার তালা খুলছিলেন। সেই সময় তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীর দল। সেই ঘটনার তদন্তেও ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতেই সাফল্য় মিলেছিল। তাই কালীঘাটে মমতার বাড়িতে হাসনাবাদের হাফিজুল মোল্লার অনুপ্রবেশের ঘটনাতেও এ বার সেই পদ্ধতি অনুসরণ করতে চলেছে কলকাতা পুলিশ।

কী এই ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি? পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিশেষজ্ঞের উপস্থিতিতে, কোনও ব্যক্তির শরীরের গঠন, উচ্চতা, পা ফেলার ধরন ওএবং গতিবিধি সিসি ক্যামেরায় রেকর্ড করা হয়। পরে, অপরাধস্থল থেকে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে তা মিলিয়ে দেখে তৈরি করা হয় রিপোর্ট। এই পদ্ধতি মেনে তদন্তকেই বলা হয় ‘গেট প্যাটার্ন’। হাফিজুলের ক্ষেত্রে, জেলে বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে এই পদ্ধতি অবলম্বর করতে চান তদন্তকারীরা।

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের দিনে অন্য মুডে মদন, করিডরে তখন লম্বা লাইন

আগামী ১ অগাস্ট পর্যন্ত হাফিজুলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের জেল হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি, রবিবার আদালতে সরকারি আইনজীবী রাজস্থানে একটি অপরাধের সঙ্গে হাফিজুলের যোগ থাকার বিষয়টি আদালতে তুলে ধরেন। এ বিষয়ে খোঁজ নিতে হাফিজুলের গ্রামে রাজস্থান পুলিশের একটি দলও এসেছিল বলে জানা গিয়েছে।  

রবিবার জেলে গিয়ে হাফিজুলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। পুলিশের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ১ অগাস্ট পর্যন্ত হাফিজুলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

জেল হেফাজতে অভিযুক্ত হাফিজুল মোল্লা

এখনও পর্যন্ত পুলিশি তদন্তে যে তথ্য় পাওয়া গিয়েছে, তা হল, মমতার কালীঘাটের বাড়িতে চত্বরে ঢোকার আগে, এলাকায় ১০ থেকে ১২ বার রেকি করেছিল হাফিজুল। সিসি ক্যমেরার ফুটেজে এক ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে, পাঁচিল এবং গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়তে দেখা গিয়েছে। সেই ব্য়ক্তিই যে হাফিজুল, তা নিশ্চিত করতেই ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি ব্যবহার করতে চলেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget