এক্সপ্লোর

ED Raid : কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ফের রাজ্য জুড়ে ED-র হানা, সল্টলেক ও হাওড়ায় একযোগে তল্লাশি

Coal Scam ED Raid In Bengal: কয়লা মাফিয়াদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৪০টি জায়গায় তল্লাশি

কলকাতা: ফের রাজ্য জুড়ে ED-র তল্লাশি। কয়লা মাফিয়াদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৪০টি জায়গায় তল্লাশি চালিয়েছে ED। কলকাতা, দুর্গাপুর, আসানসোল,পুরুলিয়া সহ একাধিক জায়গায় ED। সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন, 'বাংলাকে বাংলাদেশ হতে দেব না..', ২৬-এ বাংলা দখলের হুমকি BJP সাংসদ গিরিরাজের

গত মাসে পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ED।  ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছিল বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে।ED-র সন্দেহ, আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্বানি। কালো টাকা সাদা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ED সূত্রে খবর।  পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলেছিল ৩৬ ঘণ্টা তল্লাশি। 

ED সূত্রে দাবি, ম্য়ারাথন তল্লাশিতে উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর নথি। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক দুই ভাই গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া। ED সূত্রে দাবি, বাজেয়াপ্ত করা হয়েছিল কয়েক হাজার পাতার নথি। তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছিল। পাওয়া গিয়েছিল প্রভাবশালীদের যোগও। ED সূত্রে খবর,  হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হয়। অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছিল। 

গত ১০ অক্টোবর, পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, তাঁর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ-বার-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ED অফিসাররা। ফের অভিযানে নেমেছিল ED. কলকাতায় মোট ৬ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি, তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ED.

সম্প্রতি শহরে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়! ED সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ও প্রায় ১০ কোটি টাকার গয়না। ED সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। এদিকে ম্য়ারাথন তল্লাশির পর, ইডি খতিয়ে দেখছে, প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হত?
বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।  

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget