এক্সপ্লোর

Coal Smmugling case: কয়লাকাণ্ডে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব ইডি-র

আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে...

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডে ফের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে। 

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংহকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি-র দাবি, বয়ান মিলিয়ে দেখে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই জ্ঞানবন্ত সিংহ-কে ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। খবর সূত্রের। 

এখানে বলে রাখা প্রয়োজন, কয়লাকাণ্ডে আগেও কেন্দ্রীয় তদন্তকারী দলের মুখোমুখি হতে হয়েছিল জ্ঞানবন্তকে। গত এপ্রিল মাসে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল জ্ঞানবন্তকে। 

আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই দাবি করে, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।

একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। তারই তথ্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় শীর্ষস্থানীয় আইপিএস কর্তাকে।

গতমাসের ২৮ তারিখ, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ৪ সঙ্গীকে গ্রেফতার করেছে সিবিআই।  ধৃত নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাজিকে আজ আসানসোল আদালতে তোলা হলে, চারজনকেই সিবিআই হেফাজতে পাঠিয়ে দেন বিচারক। 

এদিকে, কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকালই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, আবেদনে তিনি জানান, যে কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করার আগে তদন্ত করতে হয়। এক্ষেত্রে আইন মেনে ইডি-র তরফে তা করা হয়নি। 

এছাড়াও, ই-মেলের মাধ্যমে ইডি-র সঙ্গে তিনি সহযোগিতা করেছেন বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদনে জানিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। 

এর আগে কয়লাকাণ্ডে ইডি-র নোটিসের প্রেক্ষিতে ১২ অক্টোবর তাঁকে সশরীরে হাজিরা দিতে বলে পাতিয়ালা হাউস কোর্ট। 

আরও পড়ুন: নিয়ম মানছে না ইডি, খারিজ হোক কোর্টে সপ্তমীর দিন সশরীরে হাজিরার নির্দেশ, দিল্লি হাইকোর্টে আবেদন রুজিরার

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে লালার চার সঙ্গীকে গ্রেফতার সিবিআইয়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget