এক্সপ্লোর

Rujira Banerjee : নিয়ম মানছে না ইডি, খারিজ হোক কোর্টে সপ্তমীর দিন সশরীরে হাজিরার নির্দেশ, দিল্লি হাইকোর্টে আবেদন রুজিরার

কয়লাকাণ্ডে খারিজ হোক পাতিয়ালা হাউস কোর্টে সপ্তমীর দিন সশরীরে হাজিরার নির্দেশ। দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিংহ , নয়াদিল্লি :  সপ্তমীর দিন হাজির হতে হবে।  কয়লাকাণ্ডের তদন্তে, দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী, রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। সূত্রের খবর, আবেদনে তিনি দাবি করেছেন কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই পাতিয়ালা হাউজ কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক।

অভিষেক পত্নী রুজিরা আরও দাবি করেছেন, ই-মেলের মাধ্যমে ইডিকে তিনি সহযোগিতা করেছেন। মামলার শুনানি চলাকালীন ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন। বাড়িতে তাঁর দুই সন্তান রয়েছে। করোনাকালে, তাঁদের রেখে দিল্লি যাওয়া একপ্রকার অসম্ভব।

আরও পড়ুন :

কয়লাকাণ্ডে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব ইডি-র

 গত ২১ সেপ্টেম্বর ইডির তরফে অভিযোগ করা হয়, রুজিরা যেদিন দিল্লি আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, সেদিন তিনি দিল্লিতেই ছিলেন। গিয়েছিলেন বিউটি পার্লারে। এর প্রেক্ষিতে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার আইনজীবী বলেন, ট্যাক্সের টাকায়, মহিলার ওপর গোয়েন্দাগিরি করা হচ্ছে।  তিনি এও দাবি করেন, কয়লাকাণ্ডে রুজিরার নামে সমন পাঠালেও, এখনও অভিযোগের কোনও কপি পাননি তাঁরা। তখন ইডির আইনজীবী বলেন, আমরা ভিডিও কনফারেন্সের হাজিরা মানব না। রুজিরাকে সশরীরে আসতেই হবে। দিল্লিতে আসতে পারছেন ব্যক্তিগত কাজে, অথচ এখানে আসতে পারছেন না কেন? বিনয় মিশ্রকে যখন ছাড় দেওয়া হয়নি, তাহলে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কেন ছাড় দেওয়া হবে? 

আরও পড়ুন : 

পুজো মিটলেই রাজ্যে আরও উপনির্বাচন, মনোনয়নপত্র জমা দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থী

এরপর ইডির তরফে বলা হয়, প্রয়োজনে, জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট ইস্যু করা হোক। কিন্তু, আমরা কোথায় গিয়ে তদন্ত করব, তা উনি ঠিক করে দেবেন না। দিল্লিতে ইডির সদর দফতরে আসতে হবে তাঁকে। এরপরই বিচারক নির্দেশ দেন, ১২ অক্টোবর, অর্থাত্‍ মহাসপ্তমীর দিন দুপুর ২টোয় পাতিয়ালা কোর্টে হাজির হতেই হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। পাতিয়ালা হাউজকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই, বুধবার, দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হবে। 

কয়লাকাণ্ডে, সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি! তারপর তাঁকে ফের দিল্লিতে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।   


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget