এক্সপ্লোর

Moloy Ghatak: 'আসানসোলের মানুষ যদি বলেন আমি কয়লার সঙ্গে যুক্ত, রাজনীতি ছেড়ে দেব', তোপ মন্ত্রীর

Coal Smuggling Case: সকাল থেকে দিনভর একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সেগুলির মধ্যে ছিল মন্ত্রীর সরকারি আবাসনও।

আসানসোল ও কলকাতা: সাতসকালে মন্ত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের (CBI)। কয়লা পাচার মামলায় এই হানা দেয় সিবিআই। দিনভর তল্লাশি চালানো হয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) একাধিক বাড়িতে। যার পরে সাংবাদিক বৈঠক করে আক্রমণ শানান আইন ও শ্রমমন্ত্রী মলয় বৈঠক।

কী অভিযোগ মলয় ঘটকের: 
তিনি এদিন বলেন, 'আমাকে কালিমালিপ্ত করতেই সিবিআই হানা'। তিনি আরও বলেন, 'আসানসোলের বাড়ি আমার পৈতৃক বাড়ি। আমার ঠাকুর্দার তৈরি বাড়ি। সেখানে সবার ভাগ রয়েছে। ছেলের বাড়ি ৮৮ লক্ষ টাকা লোন নিয়ে কেনা হয়েছে।' বিজেপির দিকেও আক্রমণ শানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, 'বিজেপি ছাড়া কেউ বলতে পারবে না আমি কয়লার সঙ্গে যুক্ত। আসানসোলের মানুষ যদি বলেন আমি কয়লার সঙ্গে যুক্ত, রাজনীতি ছেড়ে দেব।' এদিন তল্লাশির সময় তাঁর কাছে ১৪ হাজার টাকা ছিল। সেটা নগণ্য বলে সিজার লিস্টে রাখেনি সিবিআই। দাবি করেছেন মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি তাঁর দাবি, 'যে কোনও তদন্তে আমি সহযোগিতা করতে রাজি।'

এদিন রাজভবনের পাশে গভর্নমেন্ট প্লেসে মন্ত্রী আবাসনে গিয়ে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি, মন্ত্রীর একাধিক ঠিকানায় ঘুরেছেন সিবিআই-এর গোয়েন্দারা। চালানো হয়েছে ম্যারাথন তল্লাশি। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, লালার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পাওয়া যায়। সেখানেই মন্ত্রী বলে কারও নাম উল্লেখ ছিল। কিছু ভাউচার ও ডায়েরিতেও মন্ত্রী বলে লেখা ছিল বলে দাবি। এর আগে মলয় ঘটককে চানা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

মন্ত্রীদের আবাসনে সিবিআই:
রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসন রয়েছে। বুধবার সকাল সওয়া ৮টা নাগাদ সেখানে পৌঁছয় সিবিআই-এর দল। একাধিক গাড়িতে চেপে পৌঁছন গোয়েন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন সিবিআই আধিকারিকরা। তখন ভিতরে ছিলেন মন্ত্রী মলয় ঘটকও। মন্ত্রীদের আবাসনের বাইরে আঁটোসাটো নিরাপত্তা ছিল। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। মন্ত্রী, তাঁর নিরাপত্তারক্ষী এবং সিবিআই আধিকারিকরা ভিতরে ছিলেন। বাইরে ছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। 

অন্যত্রও তল্লাশি:
মন্ত্রীদের আবাসন ছাড়া, আসানসোল এবং কলকাতায় একাধিক বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

অন্যদিকে বুধবারই চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক।  

আরও পড়ুন: বিধানসভার বিএ কমিটির বৈঠক, আমন্ত্রিত নিয়োগ-দুর্নীতিতে জেলবন্দি পার্থ

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget