এক্সপ্লোর

Nadia News: ভাঙড়ের পর রানাঘাট, আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু রাজ্যে

Dengue Death:রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার নদিয়ার রানাঘাটে। ডেঙ্গি আক্রান্ত হয়ে রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন সুস্মিতা মণ্ডল।

সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death), এবার নদিয়ার (Nadia) রানাঘাটে। ডেঙ্গি আক্রান্ত হয়ে রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন সুস্মিতা মণ্ডল।

কী জানা গেল?
রানাঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুস্মিতা। সোমবার রাতে রানাঘাট মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শান্তিপুর থানা এলাকা বাসিন্দা, ২১ বছরের তরুণীকে প্রথমে হবিবপুরের যাদবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হলেও সূত্রের খবর, তরুণীর পরিবার তাঁকে একটি নার্সিং হোমে ভর্তি করায়। গত কাল সন্ধের দিকে সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সুস্মিতাকে। আনার দেড় ঘণ্টার মধ্যেই মারা যান তরুণী। পরিবারের অভিযোগ, যে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল তারা চিকিৎসায় গাফিলতি করেছে। প্রসঙ্গত, এদিনই আবার ভাঙড়ের বাসিন্দা এক যুবতীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মনোয়ারা বিবি নামে ওই যুবতী ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে।

মৃত্যু ভাঙড়ের বাসিন্দার...
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, মনোয়ারা বিবির রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ প্রভাবিত হয়েছিল। তিনি "ডেঙ্গি শক সিনড্রোমে' আক্রান্ত হন বলেও খবর। গত কাল, অর্থাৎ সোমবার, ৩৩ বছর বয়সী ওই যুবতীর মৃত্যু হয়। মনোয়ারা বিবি বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আসেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর।রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যে উদ্বেগজনক, সে কথা গত কয়েকদিন ধরেই  শিরোনামে। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছিল ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট, রাজ্যে ৫ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুনে আক্রান্ত ৬২৪, জুলাইয়ে আক্রান্ত ৩ হাজার ৭৭৮। অগাস্টে ডেঙ্গি আক্রান্ত ১৫ হাজার ৬৭২ কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ১৫০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। গত কাল জানা যায়, রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৮ জন বেড়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭। ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা।

আরও পড়ুন:এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? কীভাবে হবে পরীক্ষা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget