এক্সপ্লোর

Alipurduar News:লোকো পাইলটের তৎপরতায় হাতির সঙ্গে দু'জায়গায় সংঘর্ষ এড়াল ২ ট্রেন

Collision With Elephants Averted:হাতির সঙ্গে দুটি আলাদা জায়গায় সংঘর্ষ এড়াতে প্রধান ভূমিকা নিলেন রেলের লোকো পাইলট। তাঁদেরই তৎপরতায় দাঁড়াল ট্রেন, এড়ানো গেল বড়সড় বিপত্তি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির (Elephant News) সঙ্গে দুটি আলাদা জায়গায় সংঘর্ষ এড়াতে প্রধান ভূমিকা নিলেন রেলের লোকো পাইলট (Loco Pilot)। তাঁদেরই তৎপরতায় দাঁড়াল ট্রেন, এড়ানো গেল বড়সড় বিপত্তি। আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ির পথে এই দুটি ভিন্ন ঘটনা ঘটে।

কী ঘটেছে?
রেল সূত্রে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টো ৩৫ মিনিটে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত চালসা-নাগরাকাটা স্টেশনের মাঝে রেল ট্র‍্যাকের উপর একটি হাতি দেখতে পান আপ-ক্যাপিটাল এক্সপ্রেসের লোকো পাইলট। লোকো পাইলট এসকে মালাকার এবং সহকারি এস. সাগর তক্ষণই ব্রেক কষেন। ফলে দাঁড়িয়ে যায় ট্রেন। এর পর হাতি সরে জঙ্গলের পথে চলে যায়। ট্রেন বেড়িয়ে যায় নির্বিঘ্নে। অন্য দিকে, প্রায় একই এলাকায় দ্বিতীয়বার এক ঘটনা ঘটে দুপুর ৩টে ৩৩ মিনিটে। সেখানে আপ এলটিটি-কামাখ্যা কর্মভূমি ট্রেনের পথে হাতি এসে যায়। সেখানেও পাইলট ওয়াই অমিত এবং সহকারি সৌরভ কুমারের তৎপরতায় যাত্রী-সহ ট্রেনটি দাঁড়িয়ে যায়। প্রায় ৪ মিনিট অপেক্ষার পর হাতি ট্র‍্যাক থেকে সরে যায়। বেরিয়ে যায় ট্রেন। উত্তরবঙ্গে ট্রেনের লাইনে হাতি দেখা নতুন নয়। বহু বার এই জন্য় বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হয়েছে। গত বছরের অগাস্টেই যেমন রেললাইনের উপর এক দলছুট হাতির দাপাদাপি দেখেছিলেন বানারহাটের মানুষজন। ঘটনায় আতঙ্কের হিমস্রোত বাসিন্দাদের মধ্যে। 

কী দেখা গেল?
সে দিন, হঠাতই একটি হাতি মরাঘাট এলাকায় ঢুকে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গভর্নমেন্ট কলেজের পাশে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিড় জমান এলাকার বহু মানুষ। পথচলতি নিত্যযাত্রী ও পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। কিন্তু দিনের বড় সময় যে ভাবে হাতিটি দাপাদাপি করেছে, তাতে আতঙ্কও ছড়িয়ে পড়ে বড় অংশের মধ্যে। তিন-তিনটি চা বাগান, রেললাইন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক পেরিয়ে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গর্ভনমেন্ট কলেজের পাশে আসা ও রেতির জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে ফেরার গোটা পর্বে সে যা করেছিল, তা হয়তো বছর পেরিয়েও অনেকে ভুলতে পারেননি। সব মিলিয়ে যথেষ্ট ভয়ের পরিবেশ ছিল ওই এলাকায়। ঠিক তার আগের দিন, মারা যাওয়ার আগে ভয়ঙ্কর দাপাদাপি করতে দেখা গিয়েছিল এক অন্তঃসত্ত্বা হস্তিনীকেও। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বক্সা ব্য়াঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকাই একটি হস্তিনী ছুটে এসে ঢুকে পড়েছিল কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানে। তার পর হঠাৎ বাগানে কর্মরত শ্রমিকদের দিকে ধেয়ে যায়। কিন্তু এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা নানা দিকে খেয়ালখুশিমতো ছোটাছুটি শুরু করে। প্রায় ফাঁকা বাগানে তার এই অদ্ভুত আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল হাজির হাতেগোনা শ্রমিকদের। ওই পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে তাঁরা যখন ভাবছেন, ঠিক তখনই বাগানের ২ নম্বর কম্পার্টমেন্টের মধ্যে পড়ে যায় ওই হস্তিনী। খবর পেয়েই চলে আসেন বনকর্মীরা। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। মারা যায় হস্তিনী।

আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget