এক্সপ্লোর

Commercial LPG cylinder: আজ মধ্যরাত থেকেই একলাফে অনেকটাই দাম বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের

Commercial LPG cylinder prices: একলাফে ১০৮ টাকা বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের।১০৮ টাকা বেড়ে রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা

কলকাতা: আজ মধ্যরাত থেকেই ফের দাম বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG cylinder prices)। একলাফে ১০৮ টাকা বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। কলকাতায় (Kolkata) ১০৮ টাকা বেড়ে রান্নার বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের  দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০২ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। আর এই সময় পর্বে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে  পরিবর্তন করা হয়েছিল। 

উল্লেখ্য, বর্তমানে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলছে। আর এই ভোটের জন্যই গত কয়েকমাসে পেট্রোল বা ডিজেল বা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।  চলতি বিধানসভা নির্বাচন শেষ হবে হবে ৭ মার্চ। তারপরই হু হু করে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও কোনও মহলের অনুমান, বাড়িতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। 

সবমিলিয়ে চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে  মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪-র সেপ্টেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে।  

অশোধিত তেলের দামের ওপর পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক রিসার্চ সংস্থাগুলির অনুমান, অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান স্যাচস বলেছে, ২০২২-এ অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার হওয়ার অনুমান সঠিক প্রতিপন্ন হয়েছে। অন্যদিকে, জেপি মরগ্যান ২০২২-এ অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার ও ২০২৩-এ প্রতি ব্যারেলে ১৫০ ডলার স্পর্শ করার ভবিষ্যতবাণী করেছে। 

উল্লেখ্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২২-এ অশোধিত তেলের দাম ইতিমধ্যেই ২৫ শতাংশ বেড়েছে। গত দুমাসে টানা অশোধিত তেলের দাম বেড়েছে। ১ ডিসেম্বর ২০২১-এ অশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেলে ৬৮.৮৭ ডলার। যা এখন বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গত দেড় মাসে অশোধিত তেলের দাম সর্বনিম্ন স্তর থেকে ৪০ শতাংশ বেড়েছে। 

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget