এক্সপ্লোর

Kanthi Municipality:পুরপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক কবে? কাঁথির পুরপ্রধানের পাল্টা চিঠির পর বাড়ল সংশয়

Purba Medinipur:সমস্ত পুর-প্রতিনিধিদের নিয়ে কবে হবে বিশেষ বৈঠক? কাঁথি পুরসভার তৃণমূল পুরপ্রধান সুবল মান্না পুর প্রতিনিধিদের যে পাল্টা চিঠি লিখলেন, তার পর ওই বিশেষ বৈঠক ঘিরে আরও সংশয় তৈরি হয়েছে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সমস্ত পুর-প্রতিনিধিদের নিয়ে কবে হবে বিশেষ বৈঠক? কাঁথি পুরসভার (Kanthi Municipality) তৃণমূল পুরপ্রধান সুবল মান্না পুর প্রতিনিধিদের যে পাল্টা চিঠি লিখলেন, তার পর ওই বিশেষ বৈঠক ঘিরে আরও সংশয় তৈরি হয়েছে। গত ৪ জানুয়ারি কাঁথির পুরপ্রধানএকটি শোকজ নোটিস পাঠিয়েছিলেন। ডাকযোগে এবং পুরসভার পিওন মারফত পাঠানো নোটিসটি ইতিমধ্যে তৃণমূলের ১৬ জন পুর প্রতিনিধির কাছে পৌছেও গিয়েছে বলে পুরসভা সূত্রের খবর। এক পাতার সেই নোটিসে পুর প্রধান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন, তাঁরা কী কারণে অনাস্থা চাইছেন সে সব কিছু উল্লেখ করেননি। এমনকী কোনও নথিপত্র জমা দেননি। কোনও কারণ কিংবা নথিপত্র ছাড়া কী করে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়ে পুর প্রতিনিধিদের কাছে জানতে চেয়েছেন পুরপ্রধান সুবল মান্না। পুর প্রতিনিধিদের এও জানানো হয়েছে, অনাস্থা মিটিংয়ের জন্য নথিপত্র-সহ নির্দিষ্ট কারণ আবেদন জানাতে হবে।

প্রেক্ষাপট...
গত ২ জানুয়ারি কাঁথি পুরসভার ১৬ জন তৃণমূল পুর প্রতিনিধি বর্তমান পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তাঁর কাছে আবেদন পত্র জমা দেন। এই নিয়ে দ্রুত বৈঠক ডাকার জন্যও তাঁরা আবেদন জানিয়েছিলেন। রাজ্যের পুর আইন অনুযায়ী, আবেদনপত্র গৃহীত হওয়ার পর সর্বাধিক ১৫ দিনের মধ্যে সমস্ত পুর প্রতিনিধিকে নিয়ে বিশেষ বৈঠক ডাকতে হয় পুরপ্রধানকে। সেই নির্দেশ অমান্য করলে তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে পুরপ্রধানকে সরিয়ে দিতে পারেন ভাইস চেয়ারম্যান। যদি কোনওটাই না হয়, সে ক্ষেত্রে যে কোনও তিন জন পুর প্রতিনিধি বিশেষ বৈঠক ডাকতে পারবেন। যদিও, আবেদনকারী পুর প্রতিনিধিদের আবেদন পত্রে কোথাও বর্তমান পুর প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগের উল্লেখ ছিল না বলে জানা গিয়েছে। তারপরই পুরপ্রধানের পাল্টা নোটিসে পুর প্রতিনিধিদের নিয়ে যে বিশেষ বৈঠক হওয়ার কথা তার সম্ভাবনা অথৈ জলে। এ ধরনের পাল্টা নোটিস প্রাপ্তির কথা স্বীকার করে নিয়ে তৃণমূলের একাধিক পুর প্রতিনিধি বলছেন, 'পুরোপ্রধানের এই নোটিসের পরিপ্রেক্ষিতে কোনA ভাবে উত্তর দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দলের জেলা সভাপতির পক্ষ থেকে। তিনি লিখিতভাবে জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও ভাবেই পুরপ্রধানের নোটিসের জবাব দেওয়া যাবে না।' সুবল মান্নার প্রতিক্রিয়া জানতে চেয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁকে মেসেজ পাঠানো হয়। তার জবাবও মেলেনি।

ফিরে দেখা...
উল্লেখ্য, ২১ টি ওয়ার্ড বিশিষ্ট  কাঁথি পুরসভার ১৭ টি তে এককভাবে জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি পায় তিনটি এবং একটিতে জয়ী হয় নির্দল। পরবর্তী পুরপ্রধান কে হবেন, তা নিয়ে কোনও নাম ঘোষণা করেনি তৃণমূলের রাজ্য নেতৃত্ব। এখনও ধোঁয়াশায় রয়েছেন তৃণমূলের পুর প্রতিনিধিদের একাংশ। পরবর্তী পুর প্রধানের দৌড়ে থাকা সুপ্রকাশ গিরিকে মানবেন না বলে ইতিমধ্যে ন'জন পুর প্রতিনিধি রাজ্য নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে তৃণমূল সুত্রের খবর। এমতাবস্থায় সুবলের পাল্টা নোটিসে শাসক দলের আরও অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিধায়ক তথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ দাস বলছেন,"পুরোটাই সার্কাস চলছে। কাঁথি পুরসভাতে কে রাজা কে প্রজা? বোঝা মুশকিল।" যদিও, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলছেন,"পুরপ্রধান কী নোটিস দিয়েছেন সে প্রসঙ্গে কোন মন্তব্য করব না। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে সব কিছু হবে।"

 

আরও পড়ুন:ট্রেনের কামরা থেকে উদ্ধার ৯৯টি কচ্ছপ ভর্তি ব্যাগ, গ্রেফতার যুবক

 


তার বিরুদ্ধে অনাস্থা মিটিংয়ের আবেদন জানিয়েছিলেন তৃণমূলের ১৬ জন পুর প্রতিনিধি। ওই আবেদনে কোথাও পুর প্রধানের বিরুদ্ধে পুর প্রতিনিধিদের কি অভিযোগ রয়েছে , তার উল্লেখ ছিল না বলে পাল্টা চিঠিতে দাবি করেছেন সুবল।.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget