এক্সপ্লোর

Malda: ট্রেনের কামরা থেকে উদ্ধার ৯৯টি কচ্ছপ ভর্তি ব্যাগ, গ্রেফতার যুবক

সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়।

মালদা: পাচারের আগেই ৯৯টি কচ্ছপসহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে হয়েছে ইতিমধ্যেই। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ১৩৪৩০ আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। 

সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়। তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয়। তার মধ্যে থেকে ৯৯টি কচ্ছপ মিলেছে। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম শুভম। বয়স ১৮। জানা গিয়েছে তাঁর বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। 

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার হয়েছিল ২০টি সোনার বিস্কুট। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছিল তল্লাশি অভিযানে ২০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গকুল দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয় ঘটনাস্থল থেকে।                                                                           

ধৃত গকুল দাস-এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মন্ডপ পাড়া এলাকায়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়ে। জানা গেছে গাড়িটি সিন্টু মন্ডল নামের এক ব্যক্তির। আটক গাড়ির মালিকই সোনার ব্যবসার সঙ্গে যুক্ত। যদিও সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে  বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনার বিস্কুটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগেও সোনা চালাচালানের (BSF Foils gold smuggling attempt) চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে। সেই পরিকল্পনা বানচালও করে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্ত (north 24 Parganas) থেকে  ৯৩ লক্ষ টাকার বিভিন্ন আকারের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে তারা। সঙ্গে চোরাচোলানে যুক্ত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়।

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget