এক্সপ্লোর

Howrah News: আমতায় কংগ্রেস প্রার্থী নিখোঁজ, পুলিশকে FIR দায়েরের নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাওড়ার আমতার কংগ্রেস প্রার্থী নিখোঁজের ঘটনায়,পুলিশকে FIR করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

সৌভিক মজুমদার, তুহিন অধিকারী ও সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) আমতায় (Amta) কংগ্রেস প্রার্থী নিখোঁজ থাকার অভিযোগ। পুলিশকে FIR করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Maantha)।

হাওড়ার আমতার কংগ্রেস প্রার্থী নিখোঁজের ঘটনায়, পুলিশকে FIR করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Maantha)। সম্প্রতি, হাওড়ার আমতায়, ২ কংগ্রেস প্রার্থীকে আগ্নেয়াস্ত্র তাক করে মনোনয়ন প্রত্য়াহার করতে বাধ্য় করা হয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মনোনয়ন প্রত্য়াহার করে বেরনোর পর ওই ২ কংগ্রেস প্রার্থীকে দুষ্কৃতীরা অপহরণ করে বলে অভিযোগ।

এ নিয়ে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)  মামলা হয়। সোমবার এই মামলা গ্রহণ করে আদালত। এর পরই, রাতে হাওড়ার জয়পুর থানার তরফে নিখোঁজ কংগ্রেস কর্মী সুকুমার মিদ্দার পরিবারের আইনজীবীকে একটি ভিডিও দেখান হয়। আইনজীবীর দাবি, সেখানে দেখা যায়, একজন পুলিশের সামনে সুকুমার মিদ্দা বলছেন, আমি গোপন জায়গায় আছি। গোলমাল মিটলে বাড়ি যাব।

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, তাঁকে (সুকুমার মিদ্দা) এই বক্তব্য জোর করে বলানো হয়েছে, না কি তিনি স্বেচ্ছায় বলেছেন, জানতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ১৯ জুলাই, এই নিয়ে পুলিশকে রিপোর্ট দিতে হবে। কংগ্রেস কর্মীর পরিবারের লোক প্রয়োজনে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি।

ডায়মন্ড হারবারে দুই বাম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার: ডায়মন্ড হারবারে দুই বাম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন (Nomination) প্রত্যাহারের অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন দল গঠন করে তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডায়মন্ড হারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েতে দুই সিপিএম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ ওঠে। সেই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। আগামী সোমবার হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে।

কংগ্রেস প্রার্থীকে রক্ষাকবচ: ১৫ জুলাই পর্যন্ত, হাইকোর্টের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না। মানিকচকের ১৭ জন কংগ্রেস প্রার্থীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। স্বাগত জানিয়েছেন অধীর চৌধুরী। নির্দিষ্ট কয়েকটি দলের নেতা-কর্মীকেই কেন রক্ষাকবচ? প্রশ্ন তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget