এক্সপ্লোর

Adhir Chowdhury Meets PM : ভিন রাজ্যে আক্রান্ত বাংলাভাষীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অধীরের; হস্তক্ষেপের আর্জি

Adhir Chowdhury-Modi Meet : বৈঠকে বাংলাভাষীদের উপর আক্রমণ, বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যে এই ধরনের ঘটনার মতো বিষয় তুলে ধরেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৈঠকে বাংলাভাষীদের উপর আক্রমণ, বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যে এই ধরনের ঘটনার মতো বিষয় তুলে ধরেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। এই ধরনের হামলা রুখতে প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আর্জি জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং হিংসার ঘটনা ঘটতে পারে। এক চিঠিতে মোদিকে কংগ্রেস নেতা লিখেছেন, ওঁদের (ভিন রাজ্যে আক্রান্তদের) একমাত্র 'দোষ' ওঁরা বাংলা ভাষায় কথা বলেন। এর জেরে ওইসব জায়গার প্রশাসন তাঁদের বাংলাদেশ থেকে এসেছেন বলে ধরে নেয় এবং তাঁদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো আচরণ করতে থাকে। যা নিয়ে আপত্তি জানান অধীর। তাঁর বক্তব্য, 'পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে, এবং দেশের অন্যত্র এই ধরনের হামলার ফলে এইসব অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে।' এই পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান, দেশের অন্যান্য অংশ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রতি বৈষম্য, হিংসা এবং নিপীড়নের বিরুদ্ধে সমস্ত রাজ্য সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানাতে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে অধীর বলেন, "গোটা দেশে বাংলার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। বিভিন্ন জায়গায় তাঁদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে। শুধু তা-ই নয়, ওড়িশায় কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদের জুয়েলকে পিটিয়ে মারা হয়েছে। তাই, আমি একটা চিঠি লিখে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের উপর যেসব ঘটনা ঘটেছে তা উল্লেখ করে তাঁকে একটি চিঠি দিয়েছি। বিজেপি শাসিত রাজ্যে এসব ঘটনা বেশি হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলেছি, এগুলো আটকানোর জন্য আপনি কিছু করুন।" 

দিনকয়েক আগে ওড়িশার সম্বলপুরে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু হয়। মৃতের নাম জুয়েল রানা (১৯)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামে। আহত হন আরও দু'জন শ্রমিক আকির শেখ ও পলাশ শেখ। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক তুঙ্গে ওঠে। তৃণমূল অভিযোগ করে, বাংলা ভাষায় কথা বলায় সম্বলপুরে মারধর করা হয় তাঁদের। অভিযোগ, তার জেরেই একজনের মৃত্য়ু হয়েছে। আহত ২ জন আকির শেখ ও পলাশ শেখ ওড়িশার মোদিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারসূত্রে দাবি, রাজমিস্ত্রীর কাজ করতে কিছুদিন আগে ওড়িশায় গিয়েছিলেন ওই তিনজন।

২০ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জুয়েল রানা, আকির শেখ ও পলাশ শেখ। গত বুধবার রাতে তাঁদের ওপর চড়াও হয় কয়েকজন দুষকৃতী। অভিযোগ, বাংলাভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার ৩ পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের।

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget