এক্সপ্লোর

Congress Agitation: 'SSKM-কে রিসর্টে পরিণত করেছে তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা', বিস্ফোরক অধীর

Congress SSKM Agitation: SSKM-এ সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না , শাসকদলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অধীর..

কলকাতায়: হঠাৎ অসুস্থ হলে রাজ্যের শাসকদলের অধিকাংশ হেভিওয়েটরা আজও এসএসকেম-ই ছুটে যান। বলাইবাহুল্য ভরসা কতদূর। সংবাদমাধ্যমে এই দৃশ্য দেখে মুখস্থ রাজ্যবাসীর। তবে মামলায় নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েও, অতীতে একাধিক বার তৃণমূলের শীর্ষ নেতা-মন্ত্রীদের এই সরকারি হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হতে দেখা গিয়েছে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মন্ডল, মদন মিত্র, কে নেই সেখানে ? এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় টানা দীর্ঘ সময় এই হাসপাতালেই ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। আর এমনই এক পরিস্থিতিতে, সাধারণ মানুষরা আদৌ কতটা পরিষেবা পাচ্ছেন এই হাসপাতালে ? লোকসভা ভোটের আগে প্রশ্ন তুলে এদিন অভিযানে নামল কংগ্রেস। আর অভিযানে অংশ নিয়ে কার্যতই রাজ্যের শাসকদলকে তীব্র করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 

SSKM হাসপাতালকে তৃণমূলের চোর-দুর্নীতিগ্রস্তরা রিসর্টে পরিণত করেছে। বঞ্চিত হচ্ছে গরিব, মুমুর্ষু রোগীরা। শিশুদের আইসিসিইউ বেড পর্যন্ত দখল করে রাখা হয়েছে। এই অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, বিক্ষোভে এসে অভিযোগ অধীর চৌধুরীর। জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতে এসএসকেএমে আশ্রয় নেন শাসক নেতারা, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে এসএসকেএমের ডিরেক্টরকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে কংগ্রেস (Congress)।

আরও পড়ুন, 'উত্তরপ্রদেশেও পিসি-ভাইপো চলেনি, বাংলাতেও..', I.N.D.I.A বৈঠকের দিনে খোঁচা অনুরাগের

সম্প্রতি এসএসকেম ইস্যুতে চাকদার বিজেপি বিধায়কের নিশানায় পড়েছিল শাসকদল। মূলত দুর্নীতির মামলায় (Corruption) নাম জড়ানোর পর, এসএসকেম-এ একাধিকবার শাসকদলের (TMC) হেভিওয়েটদের ভর্তি হতে দেখা গিয়েছে। নারদ মামলায় (Narad Scam) ফিরহাদ হাকিম ব্যতীত শোভন-মদন-সুব্রতদের (প্রয়াত) অতীতে এই সরকারি হাসপাতালে চিকিৎসাহীন হতে দেখা গিয়েছে। এরপর গরুপাচার মামলায় (Cattle Scam) নাম জড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে একাধিকবার বুকে ব্যথা উঠে এসএসকেম-এ যেতে দেখা গিয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mandal)। সেই তালিকা থেকে বাদ যাননি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee)। একেবারে হালের কথা বললে রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও এই সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন (Jyotipriya Mallick)।  তবে সম্প্রতি সেই এসএসকেম-এই উল্টো ছবি প্রকাশ্যে এসেছে। দশদিন ধরে চেষ্টা সত্ত্বেও বিজেপি নেতাকে এসএকেএম হাসপাতালে ভর্তি করতে না পারার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (BJP MLA Bankim Ghosh)। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget