এক্সপ্লোর

WB Assembly Election 2026: পুজো মিটতেই এবার ভোটের প্রস্তুতি শুরু, ২৬-র নির্বাচনে কি একা লড়বে কংগ্রেস ?

WB Assembly Election 2026 Congress Preparation Update: ফের কি পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন হতে পারে? কী বললেন কংগ্রেস নেতা ও পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ?

সুনীত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পুজো মিটতে এবার ভোটের ময়দানে নামার তোড়জোড় শুরু করে দিল রাজনৈতিক দলগুলো। তৃণমূল, বিজেপির পাশাপাশি তৎপর কংগ্রেস। পুজোর আগে থেকেই রাজ্যে রয়েছেন পশ্চিম বাংলায় দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। পুজোয় জনসংযোগের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার ওপর জোড় দিয়েছেন তিনি। যদিও কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। 

আরও পড়ুন, সাপে কাটা বালককে মৃত ঘোষণা চিকিৎসকের, এরপর 'শিশু বেঁচে আছে' বলে গুজব ছড়াতেই যা হল নদিয়ায় !

ফের কি (পশ্চিমবঙ্গে) কংগ্রেসের শাসন হতে পারে? কংগ্রেস নেতা ও পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলেন, আমাদের ইচ্ছাও আছে, আমাদের চেষ্টাও আছে। ঢাকের বাদ্যির পালা শেষ হতেই, এবার ভোটের বাদ্যির পালা! ইতিমধ্য়ে ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি। পিছিয়ে নেই কংগ্রেসও। দ্রুততার সঙ্গে প্রত্যেক জেলায় বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে। কিন্তু, প্রশ্ন হল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি একা লড়বে? নাকি, অতীতের মতো বামেদের সঙ্গে জোট করবে?

সূত্রের খবর, এনিয়ে এখনও দ্বিধাবিভক্ত এরাজ্য়ের কংগ্রেস নেতৃত্ব! আপাতত এরাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তাঁরা। পুজোর আগে থেকেই পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন এরাজ্য়ের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। পুজোর সময় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর থেকে হাওড়া, একাধিক পুজো মণ্ডপে ঘুরে বেরিয়ে জনসংযোগ সেরেছেন। 
 মধ্য হাওড়ার জাতীয় সেবা দল ক্লাবের পুজো উদ্বোধনও করেছেন! দলের নতুন বক্তাদের তুলে আনতে পুজোর আগে 'ট্যালেন্ট হান্ট' কর্মসূচিও করেছে কংগ্রেস। কংগ্রেস সূত্রে দাবি, পুজোর পরই, বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগকে সামনে রেখে, রাজ্যজুড়ে জোরদার প্রচারে নামতে চলেছে তারা। কোথাও রাহুল গান্ধীর বক্তব্য শুনিয়ে, কোথাও তাঁর তোলা অভিযোগগুলিকে সামনে রেখে, সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে। তৃণমূলের বিরুদ্ধেও মিটিং-মিছিলের সংখ্যা বাড়ানো হচ্ছে। 

কংগ্রেস নেতা ও পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলেন, আমাদের এখন চেষ্টা হল যে সংগঠন মৃতপ্রায় হয়ে গেছিল, সেটাকে গোড়া থেকে মাথা পর্যন্ত সক্রিয় করে তোলা। এখন রাজ্য, জেলা, ব্লক, মণ্ডল এবং বুথ পর্যন্ত আমরা আমাদের সংগঠনকে অক্সিজেন দেওয়া। তবে কংগ্রেসের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে একটিও আসনে জেতেনি কংগ্রেস। তবে তারপর উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।

২০২৪-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনটি ধরে রাখে কংগ্রেস। লোকসভা ভোটের ফলের নিরিখে এরাজ্যে ১২টি বিধানসভা আসনে এগিয়ে ছিল কংগ্রেস। ছাব্বিশের বিধানসভা ভোটে কি কংগ্রেসের আসন সংখ্য়া বাড়বে? সেই উত্তর দেবে সময়। 

সেরা শিরোনাম

Teacher New Rule: 'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
Kajal Sheikh: কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
Kali Puja Controversy: 'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
West Bengal News Live Updates: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও

ভিডিও

Kunal Ghosh |
Kajal Seikh | দেহরক্ষী তোলার প্রতিবাদে কোর্টে যাওয়ার ইঙ্গিত কাজলের
Agnimitra Paul, Kalipuja:
Kalipuja 2026 | প্রত্যেকটি থানায় কালী পুজো করার ডাক জগন্নাথ চট্টোপাধ্যায়ের
Trinamool Congress |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget