এক্সপ্লোর

West Burdwan News: 'TMC কর্মীদের চোর বললেই, মারের বদলে মার জুটবে', বিস্ফোরক তৃণমূল নেতা

West Burdwan TMC Leader Threats: সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'মারের বদলা মার', বিরোধীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য দুর্গাপুরের তৃণমূল নেতার।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুরভোট করার দাবিতে সিপিআইএম-র মিছিলের পর,  সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'মারের বদলে মার', বিরোধীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য দুর্গাপুরের তৃণমূল নেতার। পাল্টা থানায় বিক্ষোভ দেখিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারী বিরোধীদের। বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার।

'মার কা বদলা মার', নিদান বিরোধীদের উদ্যেশে। মন্তব্য দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। বিরোধী সিপিআইএম ও বিজেপিকে উদ্দেশে এই তৃণমূল নেতার মন্তব্য,' মার কা বদলা মার হবে এবার।' এক তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যে তোলপাড় জেলার রাজনীতি।

গতকাল দুর্গাপুরের ফুলঝোড় ভামবে কলোনিতে  দুর্গাপুরে দ্রুত পৌরসভা নির্বাচনের দাবিতে এলাকায় একটি মিছিল বের করে সিপিআইএম কর্মী সমর্থকরা, অভিযোগ ওঠে মিছিলে বের হওয়ার অপরাধে অশোক হাজরা নামে এক সিপিআইএম কর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, সঙ্গে মিছিলে হাঁটার অপরাধে আরও দুই সিপিআইএম কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আজ দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সিপিআইএম কর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করে দেয়, এই ইস্যুতে তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারপার্সন তথা তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করে বলেন, 'চোর চোর করে কেউ যদি রাস্তায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে মন্তব্য করলে পাল্টা মার কা বদলা মার হবে', এবার মন্তব্য তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের।

এক তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যতে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য  পঙ্কজ রায় সরকারের মন্তব্য, ভোটে তৃণমূল বাড়াবাড়ি করতে এলে সে পুরভোট হোক বা পঞ্চায়েত মারের বদলা মার হবে বিরোধীদের।পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি জেলার অন্যতম সাধারণ সম্পাদক অভিজিত দত্তের প্রতিক্রিয়া,' ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল নেতারা গণতন্ত্রের গলা টিপে ধরতে চাইছে, এর উত্তর চলতি মাসের ১১ তারিখ দুর্গাপুর নগর নিগম অভিযানে দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।'

আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার

মোটের ওপর তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যতে তোলপাড় জেলার রাজনীতি। গত বছর তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। গত বছরই প্রশাসক মন্ডলী বসে দুর্গাপুর নগর নিগমে, যার ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে দুর্গাপুরে ৪৩ টি  ওয়ার্ডে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এক তৃণমূল নেতার বিরোধীদের মারের বদলা মার দেওয়ার যে নিদান তাতে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget