এক্সপ্লোর

Suvendu on Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার

Suvendu in Nandigram on Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, আর একই দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার।

পূর্ব মেদিনীপুর: আজ একদিকে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2023)। আর একই দিনে বিজেপির প্রতিষ্ঠাতা দিবস (BJP Foundation Day)। এদিন ট্যুইটারে শুভেন্দু অধিকারী ভিডিও আপলোড করে জানিয়েছেন, হনুমান জয়ন্তী উপলক্ষে নন্দীগ্রামে আজ বজরং বালিজির মূর্তিকে মালা দিয়ে সাজানো হয়েছে।  

অপরদিকে, এদিন বিজেপির প্রতিষ্ঠাতা দিবসে পতাকা উত্তোলনের জন্য দলীয় অফিসেও গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, বলে জানিয়েছেন তিনি। শুভেন্দুর সংযোজন, 'আমি প্রবীণ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছি এবং প্রধানমন্ত্রীর বক্তৃতাও শুনেছি।' প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে দিল্লিতে পতাকা উত্তোলন হয়। কলকাতায় রাজ্য বিজেপি দফতরেও সাড়ম্বরে পালিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হা-সহ বিজেপি নেতা-নেত্রীরা। রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার। এছাড়াও, দিনভর বিজেপি নেতাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। 

এ দিন বক্তব্য রাখার সময় কেন্দ্রের কাজের পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী।ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন বিজেপির।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অনুষ্ঠানের সূচনা করেন। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাফল্যের পাশাপাশি মোদির মুখে শোনা যায় কংগ্রেসের কড়া সমালোচনা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এক সপ্তাহধরে কর্মসূচি নিয়েছে বিজেপি। নাম দেওয়া হয়েছে 'সামাজিক ন্যায় সপ্তাহ'। ৬-১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। ১৪ এপ্রিল বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের জন্মদিন।

এদিনই হনুমান জয়ন্তী। এদিন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ তুলে আনেন মোদি। ভগবান হনুমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে তার সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। বিজেপি নিঃস্বার্থ ভাবে দেশসেবার বিশ্বাস করে বলে জানান তিনি।এছাড়াও তিনি বলেন , 'ভারত এখন আগের থেকে অনেক বেশি সক্ষম। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি' । দলের প্রতিষ্ঠা দিবসে তিনি তুলে ধরেন দলের সুশাসনের কথা । বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'।

আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে বরানগরে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর

নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে এদিন সকালে দলের পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন জেপি নাড্ডা। তিনি আরও জানান যে, বিজেপি সমর্থকদের পরিশ্রমের ফল মিলবে ২০২৪ সালে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। এদিন দলীয় অফিসে হাতে তুলিও তুলে নিতে দেখা যায় জেপি নাড্ডাকে।২০২৪ এর লোকসভা ভোটের প্রসঙ্গ উঠে আসে মোদির ভাষণেও। তিনি জানান, অনেকেই মনে করেন যে ২০২৪ সালে বিজেপিকে হারাতে পারবে না কেউ। যা সত্য বলেই মনে করেন তিনি। তবে শুধু নির্বাচনে জয় নয়, দেশের সব বাসিন্দার হৃদয় জেতার বার্তা দেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget