এক্সপ্লোর

Barasat News: RG করের প্রতিবাদ সভা থেকে বিরোধীদের হুমকি তৃণমূল নেতার, উত্তেজনা বারাসাতে

TMC leader Threats Opposition: RG কর কাণ্ডের প্রতিবাদ সভা থেকে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল একজন তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতে।

সমীরণ পাল, বারাসাত: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG kar doctor death protest) বিচার চেয়ে ও দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ সভা করছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার সেই প্রতিবাদ সভা থেকে বিরোধীদের হুমকি দিলেন এক তৃণমূল নেতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: RG Kar Protest : সরল লোহার ব্যারিকেড, আন্দোলনকারীদের দাবি মানল পুলিশ, কী ঘটতে চলেছে এরপর?

মঙ্গলবার বারাসাত (Barasat) দু নম্বর পঞ্চায়েত সমিতিতে রাজ্য সরকারের সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুমকি দিলেন বারাসাত দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক।

আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: RG কর কাণ্ডের জের, বিধানসভায় পাস ধর্ষণবিরোধী 'অপরাজিতা বিল', দেশের মধ্যে এই প্রথম

বক্তব্য রাখতে গিয়ে  তিনি বলেন,"বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের নেত্রী এবং আমার মা-বোনেদের-কে উদ্দেশ্য করে বলছি যদি কোন অপশক্তি, বিরোধী শক্তি বা উগ্রপন্থী আপনাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা তাদের চোখটা তুলে নেব এবং মাথা ভেঙে দেব।"

তাঁর মন্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এই বিষয়ে কোনও রাজনৈতিক রং লাগানো ঠিক নয় বলে দাবি করছেন আসের আলি মল্লিক। তিনি দায়িত্ব নিয়ে বলেন, "কোন দলকে নির্দিষ্ট করে হুঁশিয়ারি বা হুমকি দিইনি। সারা রাজ্যজুড়ে আরজি কর কাণ্ড নিয়ে যেভাবে তোলপাড় চলছে তাই বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূলের মহিলা নেত্রী এবং মা-বোনেদের সম্মানের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই কোনও সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থী শক্তি বা বিরোধী শক্তি আমাদের মা-বোনদের দিকে চোখ দেয় বা কু-নজরে তাকায় তাহলে তাদের চোখ তুলে নেব, তাদের মাথা ভেঙে দেব। এমন হুঁশিয়ারি দিয়েছি। এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: ধর্ষণ, খুন এবং অ্যাসিড হামলাতেও মৃত্যুদণ্ডের বিধান, রাজ্যের 'অপরাজিতা বিল' কেন্দ্রীয় আইনের চেয়ে কোথায় আলাদা, বোঝালেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget