এক্সপ্লোর

Cooch Behar News : বোর্ড গঠনের আগে উধাও পঞ্চায়েতের ৯ জয়ী সদস্য, চাঞ্চল্য দিনহাটায়

News : জল্পনা বাড়িয়েছে, ভাইরাল হওয়া ২টি ছবি। একটি ছবিতে অঞ্চল চেয়ারম্যানের সঙ্গে গোপন ডেরায় দেখা যাচ্ছে তৃণমূলের ৭ জয়ী প্রার্থীকে।আর একটি ছবিতে অঞ্চল চেয়ারম্যানের সঙ্গে জয়ী ২ নির্দল প্রার্থী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বোর্ড গঠনের আগে উধাও দুই নির্দল (Independent) পঞ্চায়েত সদস্য ও ৭ তৃণমূলের (TMC) জয়ী প্রার্থী। চাঞ্চল্য দিনহাটার (Dinhata) বড় আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে। ঘটনা নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও অঞ্চল চেয়ারম্যান। বোর্ড গঠন নিয়ে শাসক দলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ায় কটাক্ষ করেছে বিজেপি। 

কে হবেন পঞ্চায়েতের প্রধান ? তৃণমূলের অঞ্চল সভাপতির ভ্রাতৃবধূ না কি অন্য কেউ ? অভিযোগ, তাই নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও অঞ্চল চেয়ারম্যানের বিবাদ তুঙ্গে ! এলাকা থেকে উধাও দুই নির্দল ও তৃণমূলের ৭ জয়ী প্রার্থী।

এদিকে জল্পনা বাড়িয়েছে, ভাইরাল হওয়া ২টি ছবি। একটি ছবিতে অঞ্চল চেয়ারম্যানের সঙ্গে গোপন ডেরায় দেখা যাচ্ছে তৃণমূলের ৭ জয়ী প্রার্থীকে।
আর একটি ছবিতে অঞ্চল চেয়ারম্যানের সঙ্গে জয়ী ২ নির্দল প্রার্থী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে।

পঞ্চায়েতের মোট আসন ১৬। ১১ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, দু'টিতে নির্দল এবং তিনটিতে বিজেপি। কিন্তু বোর্ড গঠনে তৃণমূলের বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলই। দলের অঞ্চল সভাপতির অভিযোগ, নিজের পছন্দমতো লোককে প্রধান করার জন্য তৃণমূলের জয়ী প্রার্থী ও ২ জন নির্দলকে গোপন ডেরায় সরিয়ে রেখেছেন অঞ্চল চেয়ারম্যান। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে, অঞ্চল চেয়ারম্যানের অভিযোগ, অঞ্চল সভাপতি তাঁর ভাইয়ের স্ত্রীকে প্রধান করতে চান। বাকিরা তা চান না। প্রধান পদ নিয়ে দুই তৃণমূল  নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেছেন, 'দল এখনও প্রধান কে হবে ঠিক করেছিন। আমরা ঠিক করেছি, বোর্ড গঠনে বিক্ষুব্ধ নির্দেলদের নেওয়া হবে না। দলের সিদ্ধান্ত অমান্য করলে দল থেকে বহিষ্কার।'

শেষমেশ কবে বোর্ড গঠন হয়, আর কে প্রধান হন - তা জানতেই অপেক্ষায় সবাই।

                                                       

আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget