এক্সপ্লোর

Cooch Behar News: তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপি-র

TMC vs BJP: শাসকদলের নেতার বাড়ির দেওয়ালে বোমাবাজির দাগ এখনও স্পষ্ট। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar News) ভেটাগুড়িতে তৃণমূলের (TMC) বুথ সভাপতির বাড়ির সামনে ভোররাতে বোমাবাজি (Bomb Hurled) দুষ্কৃতীদের। এই ঘটনায় বিজেপির হাত দেখছে শাসকদল। যদিও সেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

কোচবিহারে শাসক-বিরোধী চাপানউতোর

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কোচবিহারে ক্রমশ বাড়ছে শাসক-বিরোধী চাপানউতোর। এরই মধ্যে শনিবার ভোররাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি চালাল দুষ্কৃতীরা। 

শাসকদলের নেতার বাড়ির দেওয়ালে বোমাবাজির দাগ এখনও স্পষ্ট। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি। ভেটাগুড়ির ২৩৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি মনোরঞ্জন বর্মনের অভিযোগ, শনিবার ভোর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। 

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসকদল। দিনহাটার ভেটাগুড়ির ২৩৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি মনোরঞ্জন বর্মন বলেন, "গতকাল রাত ২টো ৫১ নাগাদ বোমাবাজি করে পালিয়ে যায়। বিজেপি করেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।"

আরও পড়ুন: North 24 Parganas : বিবাদ-ধস্তাধস্তির মাঝে মায়ের কোল থেকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু, উত্তপ্ত রাজারহাট

শাসকদলের অভিযোগ, গত কয়েকদিন ধরেই কখনও দলের বুথ সভাপতি, আবার কখনও দলের অঞ্চল সভাপতির বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে। অথচ পুলিশকে খবর দেওয়া হলেও, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না! এই অভিযোগে ও শনিবার ভোর রাতের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সকালে 
কোচবিহার -দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। 

ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রতন বর্মন বলেন, "মাস খানেক ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগে আমাদের অঞ্চল সভাপতির বাড়িতে বোমা মেরেছে, ব্লক সভাপতির বাড়িতে বোমা মেরেছে। একাধিকবার দিনহাটা থানায় বলেছি। কোনও হেলদোল নেই। গতকালও একইভাবে বোমা মারে। তার প্রতিবাদে, পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।"

অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ

কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক লিখিলরঞ্জন দে বলেন, "দিনহাটায় একজন তৃণমূলের নেতা রয়েছে, তিনি নিজেকে কী ভাবেন, সেটা বলা মুশকিল। তাদের মধ্যে গোষ্ঠীকোন্দল, সেই কারণে এইসব ঘটনা ঘটছে। পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে বলে বিজেপির নাম দিচ্ছে।এই ঘটনায় মাস্টার মাইন্ড কারা সেটা সবাই জানেন।"

শনিবার সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর দিনহাটা থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget