এক্সপ্লোর

TMC vs BJP in Cooch Behar: তৃণমূল নেতা-মন্ত্রীরা আমন্ত্রিত হলেও ব্রাত্য স্থানীয় বিজেপি বিধায়ক, কোচবিহারে রাসমেলার উদ্বোধনে বিতর্ক

Cooch Behar: কোচবিহার শহরে রাসমেলার উদ্বোধনে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও ব্রাত্য বিজেপির স্থানীয় বিধায়ক। তৃণমূলের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ এনেছে বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে রাসমেলায় আমন্ত্রণ বিতর্ক। আমন্ত্রণপত্রে নামে নেই স্থানীয় সাংসদ ও বিধায়কের। যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

বৃহস্পতিবার থেকে কোচবিহার শহরে শুরু হয়েছে রাসমেলা। সেই মেলা উদ্বোধনের আগেও বাগবিতণ্ডায় জড়াল তৃণমূল ও বিজেপি। সংঘাতের কেন্দ্রে এই আমন্ত্রণপত্র। রাস পূর্ণিমায় প্রতি বছর শহরে মেলার আয়োজন করে কোচবিহার পুরসভা।

এবার তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার তরফে যে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে, তাতে মেলার উদ্বোধক হিসেবে নাম রাখা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর। মেলার সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মনকে। পুরসভার আমন্ত্রণপত্রে তাঁকে বিশিষ্ট পঞ্চানন অনুরাগী ও গবেষক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব সহ আরও কয়েকজন তৃণমূল নেতার।  অথচ যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-এর নাম নেই আমন্ত্রণপত্রে! পুরসভার আমন্ত্রণপত্রে নাম নেই কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও।

এই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে পদ্ম শিবির। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেছেন, ‘তৃণমূল পরিচালিত পুরসভা রাজনৈতিক সৌজন্যের ধারকাছ দিয়ে যায় না। আমি একজন নির্বাচিত বিধায়ক। যেখানে রাস উৎসব হচ্ছে সেখানকার বিধায়ক, মানুষের নির্বাচিত প্রতিনিধি। আমাদের নির্বাচিত সাংসদের নাম নেই, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম নেই। তৃণমূলের কালচার এটাই। উদ্বোধক হিসেবে জেলা সভাপতির নাম। এটাই এখন দেখতে হচ্ছে।’

পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কোচবিহার শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘গিরীন্দ্রনাথ বর্মন পঞ্চানন বর্মা অনুরাগী গবেষক। তিনি সেই হিসেবেই মঞ্চে থাকবেন। আর মেলা উদ্বোধন করছেন মন্ত্রী পরেশ অধিকারী। যাঁরা অভিযোগ করছেন তাঁরা আগে সৌজন্য দেখান, তারপর আমরা দেখাব। পশ্চিমবঙ্গ সরকারের থেকে টাকা কেটে নেওয়া, ভ্যাকসিন না দেওয়া, এই সৌজন্যগুলো আগে দেখাক। তারপর না হয় আমাদের থেকে সৌজন্য আশা করবে।’

মেলা শব্দের সঙ্গে জড়িয়ে মিলনের স্পিরিট। কিন্তু সেখানও ধাক্কা দিল রাজনীতির আমরা-ওরা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget