এক্সপ্লোর

Cooch Behar News: ভোটের আগে কোচবিহারে ‘দুয়ারে পুরসভা’ , পুর প্রশাসকের ‘স্বীকারোক্তি’ ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

Cooch Behar Political News:জেলার ৪টি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।বাকি পুরসভাগুলির ভোট কবে? তা নিয়ে জল্পনা চলছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) শুরু হয়েছে দুয়ারে পুরসভা  (Duare Purosava) কর্মসূচি। সেই কর্মসূচিতে গিয়ে পুর প্রশাসক কার্যত স্বীকার করে নিলেন, পুর এলাকায় উন্নয়নের কাজ সেভাবে হয়নি।  আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। যদিও উন্নয়ন হয়নি, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের (TMC) জেলা নেতৃত্ব।

তৃণমূলের নেত্রী ও কোচবিহার পুর প্রশাসক মীনা কর বলেন, গত ১০-১৫ বছরে উন্নয়নের কাজ সেভাবে হয়নি। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের কোচবিহার জেলা কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেছেন,অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। কে কি বলল জানি না।

উন্নয়নের কাজ সেভাবে হয়নি বলে যখন স্বীকার করছেন খোদ পুরসভার প্রশাসক, তখন তা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার ৪টি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।বাকি পুরসভাগুলির ভোট কবে? তা নিয়ে জল্পনা চলছে।এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার তরফে দুয়ারে সরকার কর্মসূচির আদলে চালু হয়েছে দুয়ারে পুরসভা কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে বেশ কয়েকটি ক্যাম্প। সেখানে গিয়ে অভাব অভিযোগের কথা জানাচ্ছেন বাসিন্দারা।  পুর এলাকার এক বাসিন্দা বলেছেন, ভালো উদ্যোগ। পরিষেবা আরও পাওয়ার আশা রাখছি।

দুয়ারে পুরসভার ক্যাম্পেই মঙ্গলবার পুর এলাকায় উন্নয়ন হয়নি বলে কার্যত স্বীকার করে নেন কোচবিহারের পুর প্রশাসক।  মীনা কর বলেছেন, গত ১০ ১৫ বছরে উন্নয়নের কাজ সেভাবে হয়নি। আমরা সমাধান করব। সব ওয়ার্ডে জিতব।

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার বিজেপির সম্পাদক রাজু রায় বলেছেন, আমরা যা অভিযোগ তুলছিলাম সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রশাসক। আর দুয়ারে কর্মসূচি মানুষের আইওয়াশ।

আব্দুল জলিল আহমেদ বলেছেন, অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। কে কি বলল জানি না। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে কোচবিহারের ২০টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি।  পুরভোটের আগে কোচবিহারে পুরসভার নতুন কর্মসূচিকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল।

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget