এক্সপ্লোর

Cooch Behar: কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার অঞ্চল সভাপতি

১৯ অগাস্ট দিনহাটা ১-এর এ ব্লকে তৃণমূল সভাপতি বদল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আবদুল জলিল মিয়া।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের দিনহাটার গীতালদহে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে এক কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ।

গত ১৯ অগাস্ট দিনহাটা ১-এর এ ব্লকে তৃণমূল সভাপতি বদল ঘিরে গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আবু আল আজাদ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আবদুল জলিল মিয়া। ওই ঘটনায় গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে গতকাল গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ।

এর আগে এই ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে নেতার গ্রেফতার প্রসঙ্গে ঠগ বাছতে গাঁ উজাড় হবে বলে কটাক্ষ করেছে বিজেপি। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূলের।

কোচবিহারে সম্প্রতি একাধিকবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বারবার কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। সম্প্রতি ওকড়াবাড়ির তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলীয় সদস্যদের একাংশ। কিন্তু অনাস্থা নিয়ে ভোটাভুটির ৪৮ ঘণ্টা আগে কোচবিহারের সিতাইয়ে আক্রান্ত হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেণুকা খাতুন বিবির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমাবাজি করা হয়, ভাঙচুরও চালানো হয়। আগুন লাগানো হয় একটি মোটরবাইকে। পরে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। 

কোচবিহার জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব নিয়ে কর্মীদের সতর্ক করেছিলেন গিরীন্দ্রনাথ বর্মন। তৃণমূল পরিচালিত কোনও গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না বলে কড়া বার্তা দেন তিনি। কিন্তু তাতেও এই প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি। কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই একের পর এক পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে চলেছেন তৃণমূল সদস্যরা। জেলা নেতৃত্ব বাধা দেওয়ায়, আদালত থেকে সম্মতি নিয়ে অনাস্থা আনার একাধিক ঘটনা ঘটেছে। দিনহাটার ওকড়াবাড়ি গ্রামপঞ্চায়েতে ১২ জন সদস্যকে তৃণমূল থেকে বহিষ্কার করেও অনাস্থা আটকানো যায়নি। 

আরও পড়ুন পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দিনহাটায়

কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, শুরু রাজনৈতিক তরজা

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget