এক্সপ্লোর

ISC Topper: ১ নম্বরও কাটতে পারেনি পরীক্ষক, "আমার আশা ছিলই আমি ফার্স্ট হব", বলছে ISC-তে প্রথম হওয়া অনুষ্কা!

ISC Exam Result: ৫০০-তে পুরো ৫০০ নম্বরই পেয়েছে পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইন্সটিটিউশনের অনুষ্কা। কিন্তু আত্মবিশ্বাস কতটা ছিল তার? প্রশ্ন করতে সে বলছে, "আমার আশা ছিলই আমি ফার্স্ট হব"।

কলকাতা: তার পরীক্ষার খাতা থেকে ১ নম্বরও কাটতে পারেনি পরীক্ষকরা। ৫০০-তে পুরো ৫০০ নম্বরই পেয়েছে পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইন্সটিটিউশনের অনুষ্কা। কিন্তু আত্মবিশ্বাস কতটা ছিল তার? প্রশ্ন করতে সে বলছে, "আমার আশা ছিলই আমি ফার্স্ট হব"। যদিও সকাল থেকেই উদ্বিগ্ন ছিল অনুষ্কা।

আরও পড়ুন: দশম শ্রেণীর আরোহণ ভেবেছিল মোটামুটি একটা রেজাল্ট হবে, ৪৯৯ পেয়ে 'অবাক' ICSE-র টপার!

দারুণ এই রেজাল্ট করে লেমন লাগছে? অনুষ্কা বলছে, "খুব আনন্দ হচ্ছে। সকল থেকেই খুব উদ্বিগ্ন ছিলাম। সার্কুলার বেরোনোর পর থেকেই উদ্বিগ্ন ছিলাম। মা যদিও বলছিল যে এত চাপ নিস না, সব ভাল হবে। আমার আশা ছিলই আমি ফার্স্ট হব। মা বলছিল তুই হবি। কিন্তু না হলেও কিছু এসে যায় না। তাও তুই যা ছিলি, তাই থাকবি। এটা আমাকে খুব মোটিভেট করেছিল। সাড়ে ১০ টার সময় মনে হল, যা হবে, দেখা যাবে।"

রেজাল্ট দেখার পর কী হয়েছিল? কেমন অনুভূতি হয়েছিল তার? অনুষ্কা বলছে, "প্রথমে তো সার্ভার ডাউন হয়ে যায়। তাও যখন ১১ টা বাজল, রেজাল্ট এল। আমি আনন্দে চিৎকার করে উঠেছিলাম যে ৪০০ পেয়েছি। তারপর থেকে তো আনন্দই করছি।" তার এই রেজাল্ট সেলিব্রেট করতে কেক কাটে বন্ধুরা। বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করে তারপরই স্কুলে এসেছে সে, সেই কোথাও তুলে ধরল অনুষ্কা।

আরও পড়ুন: ICSE পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৮.৮৪%, ISC পরীক্ষায় পাশের হার ৯৮.৯০%

কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই, মনে করে পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইন্সটিটিউশনের ছাত্রী। অনুষ্কার কথায়, "আমি মনে করি কঠোর পরিশ্রম করলে ফল মিলবেই। আমাকে বড়রা তাই বলেছে সব সময়। আর কঠোর পরিশ্রম ছাড়াও, বাবা আর মা, বিশেষ করে মা আমাকে যদি সব সময় মোটিভেট না করত তাহলে এত সহজ হত না।" স্কুল কতটা সাপোর্ট করে? অনুষ্কা বলছে, "স্কুলের শিক্ষকরা খুবই সাপোর্টিভ। আমি এই স্কুলে একদম ছোট থেকে পড়ি। ফলে, শিক্ষকর আমার খুবই কাছের। স্কুলের অবদান অনেক। এমনিও, ছাত্রছাত্রীরা সমস্যায় পড়নে শিক্ষক বা শিক্ষিকারা সব সময় পাশে থেকেছেন। শুধু পড়াশোনা নয়, আমি মানুষ হিসাবে যেমন, তার পিছনেও শিক্ষক-শিক্ষিকাদের অবদান আছে।"

আগামীতে কী নিয়ে পড়বে সে? অনুষ্কার বক্তব্য, সে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দিচ্ছে। আর আগামীতে সেই নিয়েই এগিয়ে যেতে চায়। কতক্ষণ পড়াশোনা করেছে সে? দ্বাদশের পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রীর গলায় কিন্তু ধরা বাঁধা কোনও নিয়মের কথা শোনা গেল না। অনুষ্কার সাফ কথা, "বাড়িতে থাকলে পড়াশোনাই করতাম। বাঁধা ধরা কোনও সময় ছিল না। তবে, পড়তে পড়তে বোর হয়ে গেলে অন্য কিছু করতাম। আমি কবিতা লিখতে খুব ভালবাসি। কবিতা লিখি, গল্প লিখি। আপাতত নিজের লেখার হাত আরও পোক্ত করতে প্রবন্ধ লিখছি এখন। আগে নাচ করতাম, এখন ছেড়ে দিয়েছি। পরীক্ষাগুলো মিটলে আবার শুরু করব। আগে আঁকতামও। ওটাও ছেড়ে দিয়েছি। কিন্তু লেখাটা আমি ছাড়তে পারব না। আমি এখনও সময় বের করে লেখালিখি করি। আমি মনে করি, আমি আসলে যে, তারই একটা অংশ হল এই লেখালিখি।"

Education Loan Information:
Calculate Education Loan EMI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget