এক্সপ্লোর

Cooch Behar Khela Hobe : স্কুলের মাঠে 'খেলা হবে', প্রথম পিরিয়ডের পরই বেজে গেল ছুটির ঘণ্টা !

খেলা হবে দিবসে তৃণমূলের ফুটবল টুর্নামেন্ট। কোচবিহারের তুফানগঞ্জে তাই প্রথম পিরিয়ডের পরই গতকাল ছুটি দিয়ে দেওয়া হয় সরকারি স্কুলে!

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে বসেছিল স্কুল! পড়ুয়ারাও হাজির হয়েছিল যথা সময়ে। 
কিন্তু হঠাত্‍ই প্রথম পিরিয়ডের পরই বেজে গেল ছুটির ঘণ্টা। হুড় হুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল সক্কলে! কিন্তু হঠাত্‍ করে কেন ছুটি? 

কারণ, ‘খেলা হবে’ দিবসে তৃণমূলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হবে স্কুলেরই মাঠে। কোচবিহারের তুফানগঞ্জের দেউচড়াই হাইস্কুলের এই ঘটনাতেই শুরু হয়েছে বিতর্ক!

মঙ্গলবার ‘খেলা হবে’ দিবসে তুফানগঞ্জের দেউচড়াইয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল তৃণমূল। সূত্রের খবর, আশেপাশে কোনও জুতসই মাঠ না থাকায়, স্থানীয় হাইস্কুলের মাঠে ফুটবল টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেয় শাসকদল। 
কিন্তু স্কুল চলাকালীন খেলা হবে কী করে? এই পরিস্থিতিতে ছুটি দিয়ে দেওয়ার ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক!

আরও পড়ুন :  কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করা হয়েছে, আপনার ওয়ার্ড আছে এর মধ্যে ?

দেউচড়াই হাইস্কুলের প্রধান শিক্ষক  অরবিন্দ কোঙার জানান, ' তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তাই আমরা এক পিরিয়ডের পর ছুটি দিয়ে দিয়েছিলাম।' 

পড়ুয়ারাও জানান, খেলা হবে, তাই আমাদের তো ছুটি দিয়ে দিয়েছে। 
 
কিন্তু তৃণমূলের কর্মসূচির জন্য সরকারি স্কুলে নামমাত্র ক্লাস করিয়ে ছুটি কেন? এই প্রশ্ন সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। SFI রাজ্য কমিটির সদস্য, মেহবুব আলম জানালেন, ' আমরা খেলার বিরোধী নই। কিন্তু যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে খেলা দিবস পালন চলছে, তার বিরুদ্ধে আমরা। দুর্নীতি থেকে নজর ঘোরাতে এসব করা হচ্ছে।' 

বিজেপি নেতা বিরাজ বসুর অভিযোগ , ' তৃণমূলের খেলা মেলাই মানেই তো টাকা, তোলাবাজি। তাই স্কুল শিক্ষা, এসবের গুরুত্ব নেই। ' 

এই সব অভিযোগকে আমল দিতেই রাজি নয় তৃণমূল । কোচবিহারের জেলা সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক বললেন, ' খেলা তো ছাত্রযুবদের জন্যই। ছাত্ররা যদি ক্লাসে থাকে, তাহলে আর কী করে খেলা হবে। ' 

এদিন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে তৃণমূলের স্থানীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বুধবার রাজ্যজুড়ে 'খেলা হবে দিবস' পালন করে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । 'খেলা হবে' দিবসের শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইটও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবারের বেনজির সাফল্যের পর এ বছর যুব সম্প্রদায়ের আরও বেশি অংশগ্রহণ কামনা করি। এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যম তুলে ধরুক ৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক ৷ ' খেলা হবে দিবসে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget