এক্সপ্লোর

Cooch Behar Crime: মেলায় যাওয়াই কাল হল ! বাড়ি ফিরতেই মিলল গৃহবধূর রক্তাক্ত দেহ

Cooch Behar Murder Case: ফের মর্মান্তিক ঘটনা তুফানগঞ্জে, ঘরের ভিতর থেকে গৃহবধূর গলার নলিকাটা দেহ উদ্ধার, ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের মর্মান্তিক ঘটনা তুফানগঞ্জে (Tufanganj)। নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৩ নম্বর বুথ কদম বাগান সংলগ্ন এলাকায় ঘরের ভিতর থেকে গৃহবধূর গলার নলিকাটা দেহ (Dead body) উদ্ধার করল পুলিশ (Police)।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম রিংকু দেবনাথ। ঘটনার  পর থেকে পলাতক স্বামী সুব্রত দে ওরফে খোকন দে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ঠ এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফান গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। দেহটিকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে জানা যায় যে, ঐ গৃহবধূর স্বামী সুব্রত দে ওরফে খোকন দে ক্যাটারিং এর ব্যবসা করেন।

বৃহস্পতিবার রাতে তার দুই ছেলে ও শ্বাশুড়ি দোলমেলায় ঘুরতে যায়। সেই সময় বাড়িতে স্বামী সুব্রত দে এবং স্ত্রী রিঙ্কু দে দুজনে ছিলেন। মেলা থেকে ফিরে তারা দেখতে পান বাইরের গেটে তালা দেওয়া রয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং সেখানেও ঘরে প্রবেশের দরজায় তালা দেওয়া রয়েছে। পরে পিছন দিকে ভিতরে প্রবেশ করে দেখতে পায় মেঝের মধ্যে মহিলার রক্তাক্ত নিথর দেহ পরে রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। তবে এই ঘটনায় মহিলার স্বামী সুব্রত দে পলাতক থাকায় অভিযোগের আঙুল তারই দিকে। মৃতার বাবা জানান, কয়েক মাস থেকে জামাই ও মেয়ের মধ্যে বিবাদ চলছিল। তারই পরিণতি এটা। তার জামাই তার মেয়েকে খুন করে পালিয়েছে। থানা সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ।

প্রসঙ্গত, গতবছর লেকটাউনের (lake town) দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল এক গৃহবধূর (housewife)। খুনের (murder) অভিযোগে (accused) আটক করা হয়েছিল স্বামী,শ্বশুর ও ননদকে। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছিল। পুলিশ জানিয়েছিল, ওই গৃহবধূর নাম পায়েল রায়।  মৃতার পরিবারের অভিযোগ জামাই ও শশুড়বাড়ির লোকজন মিলে খুন করেছে মেয়েকে।

আরও পড়ুন, সোনার গয়না ঝকঝকে করার নামে প্রতারণা ! পুলিশের জালে আগ্নেয়াস্ত্র-সহ ২

পায়েলের মায়ের দাবি, জামাই সন্দেহবাতিক। মেয়েকে সন্দেহ করতেন। এর আগেও এই নিয়ে মারধর করেছেন। এবার খুন, অভিযোগ পরিবারের। রাতে লিখিত অভিযোগও দায়ের করেছে মৃতার পরিবার। যদিও স্বামীর পাল্টা দাবি, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। । সেই নিয়ে ঝামেলাও হত দুজনের। এই নিয়ে অশান্তি হয়। সন্ধ্যাবেলায় তিনি যখন বাথরুমে, তখনই সম্ভবত আত্মঘাতী হন পায়েল, দাবি সুমনের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget