এক্সপ্লোর

TMC News: মঞ্চ নেই, ওয়াই চ্যানেলে রেলিংয়ে বসে মমতা, চরম বিশৃঙ্খলা, পাশে শুধু তৃণমূলের পুরনো দিনের নেতারাই

Mamata Banerjee at Y Channel: ওয়াই চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি। চরম বিশৃঙ্খলা।

কলকাতা: ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রথম কর্মসূচিতেই বিশৃঙ্খলা। ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের কর্মসূচিতে বিশৃঙ্খলা চরমে। বিশৃঙ্খলার জেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন মমতা। সেখানে মঞ্চ বাঁধা যায়নি। ফলে শেডের নীচে, রেলিংয়ে বসে ছিলেন মমতা। তৃণমূলের পুরনো দিনের নেতা-বিধায়কদের মমতার পাশে দেখা গেলেও, সেখানে নতুন কেউ উপস্থিত নেই। এবারে নতুন নির্বাচিত বিধায়কদের কাউকেই দেখা যায়নি। (Mamata Banerjee at Y Channel)

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়ার পর, মঙ্গলবার রাস্তায় নেমেছেন মমতা। আজ ওয়াই চ্যানেলে 'গণতন্ত্র ফেরাও' কর্মসূচির আওতায়, ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তিনি। কিন্তু এদিন সেখানে মমতাকে ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয়। তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। কোনও রকমে ভিতরে ঢুকে বসে পড়েন মমতা। বক্তৃতা শুরু করলেও, বিশৃঙ্খলার জেরে থামতে হয় মমতাকে। চারিদিকে তখন স্লোগানে তপ্ত। সেখানে কার্যত জনতার হাতে বন্দি হয়ে যান মমতা। (TMC News)

আরও পড়ুন: মঞ্চ নেই, ওয়াই চ্যানেলে রেলিংয়ে বসে মমতা, চরম বিশৃঙ্খলা, পাশে শুধু তৃণমূলের পুরনো দিনের নেতারাই

এদিন রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না কর্মসূচি করতে চেয়েছিলেন মমতা। কিন্তু সেখানে অনুমতি মেলেনি কলকাতা পুলিশের তরফে। জানানো হয়, ওয়াই চ্যানালে কর্মসূচি করা যাবে। কিন্তু অবস্থান বিক্ষোভে অনুমতি মিললেও, মঞ্চ বাঁধার অনুমতি নেই। ফলে শেডের নীচে, রেলিংয়ে বসে রয়েছেন মমতা।  এদিন সকাল থেকে তৃণমূলের বিধায়ক-কাউন্সিলররা সেখানে পৌঁছতে শুরু করেন। মমতার সঙ্গে ওয়াই চ্যানেলে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, দোলা সেন, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অখিল গিরি, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নাদিমুল হক, আমিরুল ইসলাম, ফিরহাদ হাকিম ডেরেক ও'ব্রায়েনরা। কিন্তু বিশৃঙ্খলা সামাল দেওয়া যাচ্ছিল না। 

আরও পড়ুন: রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আর জি করের নির্যাতিতাকে নিয়ে পোস্টের জের

বেশ কিছু ক্ষণ সেই পরিস্থিতি চলার পর, তৃণমূলের কর্মী-সমর্থকদের লাঠি উঁচিয়ে ধাওয়া করে পুলিশ। ভিড়ের মধ্যে মাইক হাতে কথা বলারও চেষ্টা করেন মমতা। কিন্তু স্লোগানের জেরে তা শোনা পর্যন্ত যাচ্ছিল না। রাজ্যে সরকার বদলের পর আজই প্রথম পথে নামলেন মমতা। অভিষেকের সঙ্গে সোনারপুরে যা হয়েছে, পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ নিয়ে নেমেছেন রাস্তায়। 

তবে মমতার এই ধর্নাকে তৃণমূলের অস্তিত্বরক্ষার লড়াইও বলা যেতে পারে। কারণ মমতা যখন ওয়াই চ্যানেলে, সেই সময় বিদ্রোহী বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের কাছে চিঠি দিয়ে তাঁরা অন্য তৃণমূল গড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়ও। তিনিও বিধানসভায় পৌঁছে গিয়েছেন। তাঁর দাবি, ঋতব্রতর পক্ষে ৫০ জন বিধায়কদের সমর্থন রয়েছে। মহারাষ্ট্রে যেভাবে উদ্ধব ঠাকরের হাতছাড়া হয়েছিল শিবসেনা, পশ্চিমবঙ্গেও এবার সেই ঘটনা ঘটতে চলেছে কি না, জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget