এক্সপ্লোর

Cooch Behar News: বিজেপি নেতার বাড়িতে হামলাকাণ্ডে গ্রেফতার ১৩ জন তৃণমূল কর্মী

13 TMC Worker Arrested in Cooch Behar: পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ একের পর এক কোথাও বোমাবাজি, কোথাও হামলার অভিযোগ আসছে। কখনও কাঠগড়ায় বিজেপি, কখন আবার অভিযোগ খোদ শাসকদলের বিরুদ্ধেই।

কোচবিহার: দিনহাটার (Dinhata) আমবাড়িতে বিজেপির মণ্ডল সভাপতির (BJP Leader) বাড়িতে দফায় দফায় হামলা (Attack) চালানোর অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার ১৩ জন তৃণমূল কর্মী (TMC)। পুলিশের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ (TMC Leader)। ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী হয়েছিল ?

প্রসঙ্গত, বিজেপির ২৩ নম্বর মণ্ডল সভাপতি বিদ্যুৎকমল সরকারের নেতৃত্বে দিনহাটার আমবাড়ি এলাকায় একটি মিছিল হয়েছিল। ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে শনিবার যে তোলপাড় শুরু হয়েছিল, তারই বিরোধিতায় মিছিল করেন বিদ্যুৎকমল সরকার। এদিন সেই মিছিলের প্রতিবাদে আমবাড়িতেই পাল্টা মিছিল করে তৃণমূল। সেখানেই দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় তিন তৃণমূল কর্মী জখম হন বলে অভিযোগ। পাশাপাশি বিদ্যুৎকমল সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। এতেই শেষ নয়। মিছিলের পর ফের বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর চলে। ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করতে হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু যে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চলেছে, তিনি গত কাল থেকেই বাড়িতে নেই। সূত্রের খবর, তাঁর পাশে আরও একটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, সবটাই ভিত্তিহীন। শাসকদলের মিছিল শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের আগে অশান্ত দিনহাটার নানা এলাকা।

কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?

আরও পড়ুন, মঙ্গলে মহানগরে পেট্রোলের দাম কমল কি ? ডিজেলের কী দর সারা দেশে ?

ডায়মন্ড হারবারের সভার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'কর্মী-সমর্থকরা অত্যাচারিত। মারামারিতে জড়াতে বারণ করেছি। প্রশাসনিক আধিকারিকদের বলেছি, হাইকোর্টের অর্ডার, সভা করতে দিন। প্রাণ হাতে করে সভায় আসছেন মানুষ'। হটুগঞ্জের বাজার এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় উত্তেজনা মাথা চাড়া দেয়। প্রথমে হটুগঞ্জ বাজারের কাছে তৃণমূলের তরফে অবরোধ করা হয়েছিল। সঙ্গে চলে স্লোগান। তৃণমূলের তরফে বার বার বলা হয়, তারা কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধী। যদিও বিজেপির অভিযোগ ছিল, শুভেন্দুর সভায় যাতে কোনও কর্মী-সমর্থক না আসতে পারে সেই কারণেই পরিকল্পনামাফিক এই ব্যবস্থা। ইট-পাটকেল ছোড়া হয়। একাধিক দোকানে আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশবাহিনী নামানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগে যায়। তৃণমূলের দাবি, স্থানীয়দের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে। গালিগালাজের অভিযোগও ওঠে।

 

সেরা শিরোনাম

TMC News: সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
Uniform Civil Code: হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়? কী এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়? কী এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল?
News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Embed widget