এক্সপ্লোর

Cooch Behar News : সাগরদিঘি থেকে শিক্ষা কোচবিহারে সংখ্যালঘু ভোট ধরে রাখতে জেলাজুড়ে সম্মেলন তৃণমূল, বিজেপির, শুরু তরজা

Minority Voters : কোচবিহার জেলায় প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৯টি বিধানসভা আসনের মধ্যে ৪টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ধাক্কা দিয়েছে সাগরদিঘি (Sagardidhi By Election)। সংখ্যালঘু ভোটে (Minority Voters) একচেটিয়া আধিপত্য বজায় রাখতে, পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার (Cooch Behar) জেলা জুড়ে সম্মেলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। একই পথে হাঁটছে বিজেপির সংখ্যালঘু মোর্চা (BJP Minority Cell)। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। 

শাসকের সংখ্যালঘু চিন্তা 

২০২১ সালে প্রায় ৬৭ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত ভাঙড়ে হেরেছিল তৃণমূল (TMC)। সম্প্রতি প্রায় ৬৮ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত সাগরদিঘির উপনির্বাচনেও হারের মুখ দেখতে হয়েছে তাদের। যার জেরে পঞ্চায়েত ভোটের মুখে প্রশ্ন উঠতে শুরু করেছে, সংখ্য়ালঘু ভোটাররা কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে ? এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে, বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার জেলায় সম্মেলন শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল।

বিজেপিও একই পথে

পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। সংখ্যালঘুদের মন পেতে দলের জেলা পার্টি অফিসে বৈঠক করেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা (BJP Minority Cell)।তৃণমূল ও বিজেপি সূত্রে খবর, খুব শিগগিরই ব্লক ও অঞ্চল স্তরেও শুরু হবে সংখ্যালঘুদের নিয়ে সম্মেলন। আর এই নিয়েই কোচবিহার জেলায় চড়ছে রাজনীতির পারদ। কোচবিহার জেলার বিজেপি সভাপতি সুকুমার রায় বলেছেন, 'আমরা যেখানে যাচ্ছি, সংখ্যালঘুরা আসছে, জড়িয়ে ধরছে। বিজেপির প্রতি সংখ্যালঘুদের আবেগ দেখা যাচ্ছে। সেকারণেই আমাদের সংখ্যালঘু মোর্চার নেতারা বিভিন্ন বিধানসভায় যাচ্ছে। বৈঠক করছে। আমাদের আশা, বিজেপির দিকেই সংখ্যালঘুরা আসবে। তার লক্ষণও পরিষ্কার।' 

পাল্টা কোচবিহারের তৃণমূল নেতা ও প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'সাগরদিঘি মডেল বোঝানোর চেষ্টা করছে। বিজেপি নিজেদের ভোট বাম-কংগ্রেসের দিকে শিফট করিয়েছে। অশুভ আঁতাত যে তৈরি হয়েছে, এতে তা স্পষ্ট। সংখ্যালঘুরা উপলব্ধি করেছে, একমাত্র মমতাই সাচার কমিটির রিপোর্টকে মান্যতা দিয়েছেন। সংখ্যালঘু উন্নয়নে যে গ্যাপ ছিল, তা মমতাই পূরণ করেছেন।'

কোচবিহার জেলায় প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৯টি বিধানসভা আসনের মধ্যে ৪টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। সেই জেলা জুড়ে সংখ্যালঘু কনভেনশন শুরু করেছে তৃণমূল। একই পথে হাঁটছে বিজেপিও। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রান্তিক জেলায় সংখ্যালঘু ভোট পেতে মরিয়া দু'পক্ষই। কিন্তু, শেষমেশ বাজিমাত করবে কারা, সেটা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফলেই।


আরও পড়ুন- ভাইরাল তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চাকরির সুপারিশপত্র, শুরু জোর তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget