এক্সপ্লোর

Cooch Behar Storm : ভোররাতে তুমুল ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি, তছনছ দোকান-বাজার

Sudden Storm In Dinhata : প্রবল ঝড়ে ক্ষতি হয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি বাড়িরও।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস তো ছিলই। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবারই জানায় আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। সেই সঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গও। সম্ভাবনা সত্যি করে মঙ্গলবার ভোররাতে কোচবিহারের দিনহাটা শহরে প্রবল ঝড়-বৃষ্টি হল।

প্রবল ঝড়ে ক্ষতি
ভোর রাতে কিছুক্ষণের তুমুল ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় দিনহাটার চওরার হাট বাজারের বেশ কয়েকটি দোকান। প্রবল ঝড়ে ক্ষতি হয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি বাড়িরও। ব্যবসায়ীরা জানিয়েছেন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবার পর ভোররাতে ঝড় বৃষ্টি শুরু হয়, সেই সময় দোকানের উপর ভেঙে পড়ে পুরনো একটি গাছ। তাতেই ক্ষতিগ্রস্ত হল দোকানের।

আরও পড়ুন :

কেমন আজ শৈলশহরের আবহাওয়ার হাল হকিকত ?

 ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

বৃষ্টি পাহাড়েও
আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোথাও কোথাও । 

কলকাতা শহরের আবহাওয়ায় খুব পরিবর্তন না হওয়ারই কথা।  আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে গরম থেকে সুরাহার বার্তা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget