এক্সপ্লোর

Cooch Behar News: পঞ্চায়েত নির্বাচনের আগে সংঘাত অব্যাহত, কোচবিহারে সভাপতিকে অপসারণের দাবিতে মিছিল তৃণমূল কর্মীদের

TMC Inner Clash: পাশাপাশি, রুইডাঙা অঞ্চলেও ফের নতুন তৃণমূল অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল করে তৃণমূলের একাংশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে (Cooch Behar News) অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলে (TMC) সংঘাত অব্যাহত। এ বার মাথাভাঙা (Mathabhanga) ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙার পর বড় শৌলমারি অঞ্চলে নতুন তৃণমূল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মীদের একাংশ। দল নির্বাচিত করেছে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, প্রতিক্রিয়া নতুন অঞ্চল সভাপতির।

অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মীদের একাংশ

পাশাপাশি, রুইডাঙা অঞ্চলেও ফের নতুন তৃণমূল অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল করে তৃণমূলের একাংশ। বিজেপির কটাক্ষ, নেতা হলে গরুপাচার, কয়লাপাচারে টাকা মিলবে। তাই দলীয় পদ পাওয়ার জন্য শাসকদলে কোন্দল। এ দিকে, পঞ্চায়েত ভোটের আগে দলে রদবদল নিয়ে কোন্দল প্রকাশ্যে আসায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। 

বেশ কিছু দিন ধরেই কোচবিহারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খবর উঠে আসছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি কোচবিহারে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস, তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন।

পদত্যাগী সঞ্জীব বলেন, "তৃণমূল কংগ্রেসের অঞ্চল লেভেলের ওপরে, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের, তাঁদের নিজেদের মধ্যে যে মতানৈক্য, এর ফলে, আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। ... পদ নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, সেই পদ থেকেই ইস্তফা দিলাম।"

আরও পড়ুন: Coal Scam Case: কয়লাপাচারে নাম জড়াল কলকাতা পুলিশের এসিপি-র, দিল্লিতে তলব করল ইডি

অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলে সংঘাত অব্যাহত

বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি।

আবার, একদিন আগেই শীতলকুচিতে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চলে। তাতে আহত হন বেশ কয়েক জন। ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুললেন দলেরই দুই নেতা ও কর্মী। যার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কড়া পদক্ষেপের আশ্বাস দেন জেলা তৃণমূল নেতৃত্ব। তবে তার পরও যে সপরাহা হয়নি, ফের তার প্রমাণ মিলল। 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget