এক্সপ্লোর

Nisith Pramanick : ঢেঁড়া পিটিয়ে প্রচার, নিশীথ প্রামাণিকের পদত্যাগ চেয়ে পথে নামল তৃণমূল

Cooch Behar : ২০২১-এর ভোটে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পঞ্চায়েত-যুদ্ধের আগে এবার সেখান থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণে শান দিতে শুরু করল শাসকদল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগ চেয়ে কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল। ঢেঁড়া পিটিয়ে প্রচারে তৃণমূলের (TMC) জেলা সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে শাসকদলের প্রচারে গুরুত্ব দিতে নারাজ বিজেপি (BJP)।

সুর চড়াচ্ছে তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছে তৃণমূল। অমিত শা-র ডেপুটির বিরুদ্ধে সোনা চুরি মামলায় গ্রেফতারি পরোয়ানাকে হাতিয়ার করে তুফানগঞ্জে ঢেঁড়া পিটিয়ে প্রচার করলেন তৃণমূলের জেলা সভাপতি। 

মঙ্গলবার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে চলল প্রচার। যেখানে ঢেঁড়া পেটাতে পেটাতে তৃণমূলের দাবি, 'শোন শোন নগরবাসী। কোচবিহারের সাংসদ, আমাদের লজ্জা। কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আদালত সোনার দোকানে চুরির দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়, কোচবিহারের মানুষ তার পদত্যাগ চায়।'

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কোচবিহারের লজ্জা বলে কটাক্ষ তৃণমূলের। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন,  'কেন্দ্রীয় মন্ত্রী সোনা চুরি মামলায় অভিযুক্ত। উনি গ্রেফতারি এড়াতে ওয়ারেন্টের ভুল ধরছেন। আমরা ঢেঁড়া পিটিয়ে সাধারণ মানুষকে জাগ্রত করলাম। পঞ্চায়েত আর লোকসভা ভোটে যেন নির্বাচিত না করে তার জন্য প্রচার'।

যার পাল্টা কোচবিহারের বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'তৃণমূলের নেতারা চোর ধান্দাবাজ ছিলই এখন লোকে বলছে জোকার। রাজনীতিটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। উন্নয়ন না করে এসব করে বেড়াচ্ছে।' ২০২১-এর ভোটে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পঞ্চায়েত-যুদ্ধের আগে এবার সেখান থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণে শান দিতে শুরু করল শাসকদল। 

আরও পড়ুন- তালাবন্দি ট্রাঙ্কে এল প্রশ্নপত্র, মোবাইলে নিষেধাজ্ঞা, ডিএলএডের পরীক্ষার দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি হয়েছে। আলিপুরদুয়ার আদালতের পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০০৯-এ সোনার দোকানে চুরির মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় হাইকোর্টের স্থগিতাদেশ। যে ঘটনা সামনে আসার পরই মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যদিও ইস্যুটি নিয়ে পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় কোচবিহার তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget