এক্সপ্লোর

D.EL.ED : তালাবন্দি ট্রাঙ্কে এল প্রশ্নপত্র, মোবাইলে নিষেধাজ্ঞা, ডিএলএডের পরীক্ষার দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা

West Bengal Primary Board of Education : D.EL.ED’র প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ডিএলএডের (DLED) পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে বেরিয়ে আসার জের। পরীক্ষার দ্বিতীয় দিনে থানা থেকে তালাবন্দি ট্রাঙ্কে এল প্রশ্নপত্র। শিক্ষক ও পরীক্ষার্থীদের মোবাইল ফোন (Prohibition on Mobile Phone) নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষকদের মোবাইল ফোন জমা রাখতে হচ্ছে অফিসে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে আয়োজিত হল পরীক্ষা। 

প্রথম দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগ

নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এরইমধ্যে D.EL.ED’র প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিকে শিক্ষকতার জন্য D.EL.ED থাকা বাধ্যতামূলক। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। আর সেখানেই, বজ্র আঁটুনির মধ্যেই, প্রথম দিনেই ফস্কা গেরোর অভিযোগ উঠেছিল প্রথম দিনের পরীক্ষায়।

সোমবার ৬০টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ১২টায় একই সঙ্গে শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৬ হাজার। অভিযোগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের কিছু অংশের প্রতিলিপি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই, সকাল পৌঁনে এগারোটা থেকেই প্রশ্নপত্রের প্রতিলিপির অংশ হোয়াটসঅ্যাপে ঘুরতে শুরু করে।

প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শেষের পর দেখা যায়, প্রশ্নপত্রের যে অংশ ভাইরাল হয়েছে, তার সঙ্গে আসল প্রশ্নের হুবহু মিল রয়েছে। তাহলে কি D.EL.ED’র চূড়ান্ত বর্ষের প্রশ্নপত্র ফাঁস হয়েছে? যে প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, 'সবাই প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছে এই যুক্তি ঠিক নয়। আমরা তদন্ত কমিটি গড়ছি। এটা ফাঁস নয় ষড়যন্ত্র। পরীক্ষার সঙ্গে যুক্তরাই এই অনৈতিক কাজ করেছে সরকার ও বোর্ডকে ম্যালাইন করার জন্য।'

নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই নানা অভিযোগে জর্জরিত প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তারইমধ্যে D.EL.ED’এর প্রশ্ন ফাঁসের অভিযোগ। আরও একবার প্রশ্নের মুখে পর্ষদের ভূমিকা। যে ঘটনার পর দ্বিতীয় দিনের পরীক্ষায় দেখা গেল আঁটোসাঁটো নিরাপত্তা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন- যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম' সভা থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাব সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাব সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget