এক্সপ্লোর

Sitalkuchi: ১০ এপ্রিল শীতলকুচিতে শহিদ দিবস পালন করবে তৃণমূল, সহানুভূতি পাওয়ার চেষ্টা, কটাক্ষ বিজেপি-র

গত বছরের ১০ এপ্রিল শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের। এক বছর পূর্তিতে এবারের ১০ এপ্রিল দিনটিকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি: গত বছরের ১০ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) চতুর্থ দফার ভোটগ্রহণের সময় রক্তে রাঙা হয়েছিল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচজনের। আর কয়েকদিন পরেই সেই ভয়ঙ্কর ১০ এপ্রিলের বর্ষপূর্তি। এই পরিস্থিতিতে ওই দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ‘গত বছর ১০ এপ্রিল পাঁচজনের মৃত্যুর ঘটনার এক বছর পূর্তিতে শহিদ দিবস পালন করা হবে। ১০ এপ্রিল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।’ 

শহিদ দিবস ঘিরে তরজা

তৃণমূলের শহিদ দিবস পালনের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেছেন, ‘রাজনীতি করার জন্য, সহানুভূতি পাওয়ার চেষ্টা। প্রকৃত সত্য তদন্তে উঠে আসবে। যারা আনন্দ বর্মনকে মারল তারা তো তৃণমূলের লোক।’

শীতলকুচির ঘটনা রাজনীতি চলছেই। আর এসবের মাঝে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা নিয়ে বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছে আনন্দ, সামিউল, মণিরুজ্জামানদের পরিবার। 

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু

কোচবিহারের শীতলকুচির জোড় পাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলির ১২৬ নম্বর বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ২০ বছরের সামিউল মিঞা, ১৮ বছরের খেতমজুর নুর আলম মিঞা, কাঠমিস্ত্রী ২৮ বছরের মণিরুজ্জামান মিঞা ও ২৮ বছরের রাজমিস্ত্রী হামিদুল মিঞার। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। পরে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সাহায্য করেছে রাজ্য সরকার। পরিবারের একজনকে হোমগার্ড হিসেবে চাকরিও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার-চারটে শরীর ঝাঁঝরা হয়ে গেলেও, মোদি সরকারের তরফে এখনও কোনও সাহায্য মেলেনি। কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হওয়ার কথা জানায় নিহতদের পরিবার।

আরও পড়ুন রাজনৈতিক হিংসা অব্যাহত কোচবিহারে, শীতলকুচিতে বিজেপির কর্মিসভায় হামলা, অভিযুক্ত তৃণমূল

শীতলকুচিতে নিহত মনিরুজ্জামানের আত্মীয় আলিজার রহমানের কথায়, ‘রাজ্য সরকার চার পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। একজন করে হোমগার্ডের চাকরিও পেয়েছে। কিন্তু যাদের গুলিতে মারা গেল, সেই কেন্দ্রীয় সরকার এখনও কোনও ক্ষতিপূরণ দেয়নি। আমরা চাই ক্ষতিপূরণ দেওয়া হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। সিআইডি তদন্তের উপর ভরসা আছে, সিআইডি তদন্ত চলুক।’

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget