এক্সপ্লোর

Cooch Behar: নিজেদের টাকায় স্কুলের 'হাল ফেরাচ্ছেন শিক্ষকরা! কর্মকাণ্ডকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয়রা

Cooch Behar School: প্রথমে কিছু সরকারি ফান্ডে একটি ঘর তৈরি হয় স্কুলে, ছাত্র ছাত্রীদের ক্লাসের সমস্যা কিছুটা মেটার পর, স্কুলের স্কুলের রূপ বদলে জোর দেন শিক্ষকরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ইচ্ছে থাকলে উপায় হয়, এই প্রবাদবাক্যটিকেই বাস্তবের রূপ দিয়েছেন কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের বলরামপুর মাতৃমন্দির জুনিয়ার হাই স্কুলের শিক্ষকরা। সরকারি তহবিলের আশায় না থেকে নিজেরাই পকেট থেকে টাকা দিয়ে স্কুলের মেরামতির কাজ করিয়েছেন। যে স্কুলে চাকরি করতে আশায় অনীহা ছিল বর্তমানের প্রধান শিক্ষকের, আজ সেই স্কুলই হয়ে উঠেছে স্বপ্নের পাঠশালা। 

২০১১ সালে তৈরি হওয়া এই স্কুলে রয়েছেন দুইজন স্থায়ী শিক্ষক ও একজন গ্রুপ ডি কর্মী, আর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি মিলিয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৯০ জন। প্রথম দিকে একজন অতিথি শিক্ষক দিয়েই স্কুল চলছিল, পরে ২০১৩ সালের শেষে স্কুলে যোগদান করেন সিদ্ধার্থ চৌধুরি ও সুজয় বণিক ও পরে নবকুমার বর্মন নামে এক গ্রুপডি কর্মী যোগদান করেন। আর সেই সময় থেকেই শুরু হয় স্কুলের উন্নয়নের কাজ। মূলত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ চৌধুরির উদ্যোগে এই কাজ শুরু হয়। 

সিদ্ধার্থ চৌধুরি প্রায় অনিচ্ছা সত্ত্বেও এই স্কুলে যোগদান করেছিলেন। সবচেয়ে কাছের উচ্চমাধ্যমিক স্কুলটি ছিল প্রায় ৭০ কিলোমিটার দূরে, তাই কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাঁকে এই স্কুলে যোগদান করতে হয়, এই স্কুল ছিল তার বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে। তবে ধীরে ধীরে এই স্কুলটিকে ভালবেসে ফেলেন তিনি।  

প্রথমে কিছু সরকারি ফান্ডে একটি ঘর তৈরি হয় স্কুলে, ছাত্র ছাত্রীদের ক্লাসের সমস্যা কিছুটা মেটার পর, স্কুলের স্কুলের রূপ বদলে জোর দেন শিক্ষকরা। লাগানো হয় গাছ, মাঠ তৈরি করা হয়, ছাত্র ছাত্রীদের জন্য তৈরি হয় পেভার্স ব্লকের রাস্তা। সংস্কার করা হয় ছাত্রীদের জন্য শৌচাগার । কিছু  স্কুল ফান্ড, কিছু সরকারি প্রকল্পের টাকা বাচিয়ে আর বাকিটা নিজেদের পকেট থেকে খরচ করে স্কুলের রূপ বদল করা হয়। 

আরও পড়ুন, 'বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আসছে না টাকা'! কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন প্রধান

কিছুদিন আগে তিন জন মিলে স্কুলের চেহারাই বদলে দিয়েছেন, ক্লাসের দেওয়ালে ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রতি আগ্রহ তৈরির জন্য তৈরি করা হয়েছে দেওয়াল চিত্র, কথাও ভারতের ইতিহাস, কোথাও বিজ্ঞান, কোথাও ছবিতে ফুটে উঠেছে প্রাজাপতির জীবন চক্র আবার কোথাও ঋতু বদলের পাঠ। যা স্কুলকে আকর্ষনীয় করে তুলেছে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের কাছে। কোন সরকারি সাহায্য না পেয়ে , সেই অপেক্ষাতেও না থেকে নিজেরা খবচ করে এই চালচিত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ চৌধুরি বলেন “ যখন স্কুলে যোগদান করি কোনও পরিকাঠামো ছিলনা, দুটো ক্লাস রুম ও একজন অতিথি শিক্ষক ছিলেন, তখন থেকেই ইচ্ছে ছিল স্কুলটিকে সাজিয়ে তোলার। কিন্তু আর্থিক কারণে হয়নি, বিভিন্ন প্রকল্পের টাকা বাঁচিয়ে কাজ শুরু করি আর কিছুটা টাকা  আমরা তিন জন মিলে দিয়ে কাজ শেষ করি।” 
বর্তমানে স্কুলে বিজ্ঞানের শিক্ষক নেই, গ্রপডি কর্মীও ক্লাস নেন। সম মিলিয়ে সমস্যা থাকলেও সেই সমস্যা পেছনে ফেলে দুই শিক্ষক ও এক গ্রুপ ডি কর্মীর ঐকান্ত প্রচেষ্টায় এগিয়ে চলছে এই স্কুলটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget