এক্সপ্লোর

Tufangung News : কোচবিহারে প্রাকৃতিক দুর্যোগ, কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ

Cooch Behar News : কোচবিহারে প্রাকৃতিক দুর্যোগ। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : ভেঙেচুরে পড়ে রয়েছে একের পর এক বাড়ি (Home Destructed)। ঝড়ে উড়ে গেছে টিনের চাল। বৃষ্টির (rain) জলে ভিজে সপসপে তোষক থেকে পড়ার বই। উল্টে পড়ে আছে গ্যাস সিলিন্ডার। ভেঙে পড়ে রয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড কোচবিহারের (cooch behar) তুফানগঞ্জ (tufangung) ২ নম্বর ব্লকের রামপুর-সহ একাধিক গ্রাম। বৃহস্পতিবার রাতের কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতে সর্বহারা বহু মানুষ।

লন্ডভন্ড একাধিক এলাকা

কয়েকদিন ধরেই কোচবিহারে চলছে বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বৃষ্টি থামতেই শুরু হয় প্রবল ঝড়। গাছ উপড়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে বারোবিশা-রামপুর রাজ্য সড়ক। ঝড়-বৃষ্টি থামতেই রাস্তা থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ (deadbody)। তাঁর কাছ থেকে মিলেছে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স। তা থেকে জানা যাচ্ছে, মৃতের বাড়ি মহারাষ্ট্রের নানদেড় জেলায়। কিন্তু তিনি কেন এখানে এসেছিলেন, ঝড়-বৃষ্টির জেরেই কি তাঁর মৃত্যু হয়েছে? জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি।

চলছে উদ্ধারকাজ

গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কোচবিহারের জেলাশাসক। তিনি জানিয়েছেন,এখনো পর্যন্ত ৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, আগামী ক'দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে বলেই সম্ভাবনা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর। তবে দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি চলবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget