এক্সপ্লোর

Udayan Guha: জনসংযোগ থেকে সালিশির নামে 'টাকা তোলা'! মন্ত্রীর নিশানায় দলেরই একাংশ

Cooch Behar News: বিজেপি থেকে আসা সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও বার্তা দিয়েছেন মন্ত্রী।

কলকাতা: দলের একাংশের বিরুদ্ধে এবার বিস্ফোরক উদয়ন গুহ। 'মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন, কিন্তু কিছু নেতারা সেই দুধে চোনা মিশিয়ে দিচ্ছে, ভোট নষ্ট করছে এমন নেতার আমার দরকার নেই', দিনহাটার খট্টিমারির সভা থেকে কড়া বার্তা উদয়নের। দলের একাংশের বিরুদ্ধে সরাসরি টাকা তোলার অভিযোগ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। জেলার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে জনসংযোগ থেকে সালিশি- নাম করে 'টাকা তোলা' হচ্ছে বলে অভিযোগ তাঁর।

উদয়ন গুহ বলেন, 'বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিশি সভায় যাচ্ছেন। কেউ কেউ ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন। কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না। আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন। এসব লোকেদের দিকে আমাদের নজর রাখতে হবে।' বিজেপি থেকে আসা সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও বার্তা দিয়েছেন মন্ত্রী।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কটাক্ষ, 'উদয়নবাবু যে কথা বলছেন তাতে ঠগ বাছতে গা উজাড় হয়ে যাবে। দলটাই তো এখন টাকা তোলার দল হয়ে গিয়েছে।'

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের তোপ, 'উদয়ন গুহ এই সময়কালে যত কথা বলেছেন তা কোনও সভ্য সমাজে বলার মতো কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সংস্কৃতি যেভাবে তৈরি করেছেন। উদয়ন গুহ তার উজ্জ্বন নক্ষত্র হিসেবে সামনে এসেছেন। কী উন্নয়নমূলক কাজ করেছেন? এখন যে বন্যায় ভেসেছে সারা রাজ্য। গত ১৩ বছরে কোনও খাল, নদীর ড্রেজিং হয়নি....কিছু নেচা চোনা ঢালছেন? সবচাইতে বেশি চোনা তো উনি ঢালছেন...'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget