এক্সপ্লোর

Coochbehar: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত কোচবিহারের গীতালদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই কর্মীর

স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে চলছিল এলাকা দখলের বিবাদ...

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের গীতালদহ। গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত এলাকা। 

স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে পঞ্চমীর রাতে অশান্ত হয়ে ওঠে গীতালদহের মরাকুঠি এলাকা, চলে গুলি। 

হামলা চালিয়েছে দলেরই এক গোষ্ঠী, অভিযোগ করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন দিনহাটা ১এ ব্লকের তৃণমূল সভাপতি। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৫ জন। 

এউ প্রেক্ষিতে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানান, সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি করলে এমনই হয়। 

আরও পড়ুন: দিনহাটায় নিশীথ প্রচারে এলে লাভ তৃণমূলের, কটাক্ষ উদয়নের, পাল্টা খোঁচা বিজেপির

তিনি বলেন, পাশেই বাংলাদেশ সীমান্ত। সেখানে সবসময় উত্তেজনা থাকে। আর এখন এসব করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যাতে লোকে ভোট দিতে না আসে।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা-সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এবার গেরুয়া শিবিরের প্রার্থী হলেন অশোক মণ্ডল। তাঁর লড়াই তৃণমূলের উদয়ন গুহ ও ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফের সঙ্গে।

২০০৬-এর বিধানসভা ভোটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন গুহকে হারান তৎবকালীন তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল।
সেই সময় উত্তরবঙ্গের একমাত্র তৃণমূল বিধায়ক ছিলেন তিনি।

অশোক মণ্ডলের বাবা প্রয়াত উমেশচন্দ্র মণ্ডল, ১৯৫৭-র বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে হারান উদয়ন গুহর বাবা ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রয়াত কমল গুহকে।

আরও পড়ুন: দিনহাটায় উপনির্বাচনে মমতার ভরসা উদয়ন, নাম ঘোষণা হতেই উৎসব আবহ

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, দিনহাটার তৃণমূল নেতা অশোক মণ্ডল। সেই তাঁকেই এবার প্রার্থী করল বিজেপি। 

এবার বিধানসভা ভোটে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে জেতে বিজেপি। বিধায়ক পদে নিশীথ প্রামাণিক ইস্তফা দেওয়ায়, কোচবিহারের এই কেন্দ্রে উপনির্বাচন ৩০ অক্টোবর।

বিজেপি প্রার্থী বলেছেন, দিনহাটায় শান্তি ফেরাতে উদয়ন গুহকে হারানো জরুরি, সুষ্ঠুভাবে ভোট হলে মানুষ বলছে ২০০৬-এর পুনরাবৃত্তি হতে পারে, বামফ্রন্ট ক্ষমতায় থাকলে উনি তৃণমূলে যেতেন না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget