এক্সপ্লোর

Coochbehar: সামনেই একুশে জুলাই, এরইমধ্যে কোচবিহারে তৃণমূলের ‘দ্বন্দ্ব’ যেন প্রকাশ্যে

West Bengal Politics: ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "দিনহাটায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কারও সঙ্গে কারও ভাগাভাগি নেই। ভাল আছি। কারও বিরুদ্ধে বলতে হচ্ছে না। কেউ আমার বিরুদ্ধে বলছে না।" 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দু’সপ্তাহ পর, একুশে জুলাই। দু’বছর পর, ফের ধর্মতলায় (Dharmtala) হতে চলেছে তৃণমূলের (TMC) শহিদ সমাবেশ। জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। কিন্তু, এরইমধ্যে কোচবিহারে (Coochbehar) দেখা গেল অন্য ছবি। 

একই অনুষ্ঠানের প্রস্তুতিতে নেমেছে তৃণমূলের একাধিক গোষ্ঠী। একদিকে, নিজের অনুগামীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন, তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। অন্যদিকে কর্মীদের নিয়ে আলাদাভাবে, বৈঠক-সমাবেশ করছেন জেলার তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ।            

আবার, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ শুধুমাত্র দিনহাটা বিধানসভাকেন্দ্রের মধ্যে দলের কর্মীদের নিয়ে কর্মসূচি করছেন। নেতার কথায়, "আমি চাই সবাই একসাথে চলুক। কার দোষ কম, কার দোষ বেশি, এসব নিয়ে খোঁজ খবর করতে গেলে জীবনেও মিটবে না। সবার এগিয়ে এসে... এটাই উদ্দেশ্য হওয়া উচিত, ও এক পা এগোলে, আমি দু পা এগোবো। বা ও এগোনোর আগে, আমি এগোবো.. এই মানসকতা তৈরি করে... অনেক সময় হয়, তোমার মঞ্চে দাঁড়িয়ে তোমার পক্ষে বলতে গিয়ে আরেকজনকে আঘাত করে ফেললাম।" 

আরও পড়ুন, জামাটিতে ঠিক কতগুলি ছিদ্র রয়েছে? সঠিক উত্তর দিতে পারেননি অধিকাংশই!

সেই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "দিনহাটায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কারও সঙ্গে কারও ভাগাভাগি নেই। ভাল আছি। কারও বিরুদ্ধে বলতে হচ্ছে না। কেউ আমার বিরুদ্ধে বলছে না।" 

একুশে জুলাইয়ের ‘পৃথক’ প্রস্তুতি চলছে। তৃণমূলের ‘দ্বন্দ্ব’ যেন প্রকাশ্যে। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, "এটা তো আমি আগেই বলেছি, সবাইকে নিয়ে চলতে হবে। এই মানসিকতা নিয়ে চলতে হবে। এককভাবে কেউ চলার চেষ্টা করবে না। এর পরিনাম ভালো হবে না। ও কেন এরকম করছে বলতে পারব না। আমার একটাই কথা গোষ্ঠীদ্বন্দ্বে ইনভলভ না হয়ে, সবাই মিলে কাজ করতে হবে। তা হলেই দলের মঙ্গল।" 

কোচবিহারে তৃণমূলের ‘অন্তর্দ্বন্দ্ব’ নিয়ে কটাক্ষ বিজেপির। বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "আপনারা জানেন, কমল গুহর দৌলতে ও রাজ্যের নেতা ছিল। তৃণমূলের দৌলতে জেলার নেতা হয়েছে। এখন মহকুমার নেতা। এরপর দিনহাটার নেতা হয়ে যাবেন।" 
 
ওয়াকিবহাল মহলের মত, কোচবিহার জেলায় তৃণমূল নেতাদের মধ্যে মতানৈক্য এমন জায়গায় পৌঁছেছে যে দলের রাজ্য সহ-সভাপতি তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জেলার রাজনীতি থেকে সরে গিয়ে নিজের বিধানসভায় এলাকাতেই দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে নেতাদের মধ্যে মনোমালিন্য মেটাতে কতটা উদ্যোগী হয় রাজ্য নেতৃত্ব সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget