এক্সপ্লোর

Coochbehar: স্নান করতে গিয়ে তোর্সায় নিখোঁজ পড়ুয়া, ২০ ঘণ্টা পরে উদ্ধার দেহ

Student Death: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে সরব নিখোঁজ ছাত্রের পরিবার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বর্ষবরণের দিন মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে সরব নিখোঁজ ছাত্রের পরিবার। যদিও এনিয়ে মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

৭ বন্ধুর সঙ্গে নেমেছিলেন নদীতে স্নান করতে। বাকিরা কোনও ফিরলেও, আর ফেরা হল না তাঁর। বাংলা বছরের শুরুর দিনেই, কোচবিহারের তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পরে উদ্ধার হল দেহ। তরুণ ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকে পাথর পরিবার-পরিজন-বন্ধুরা। শোকের ছায়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। 

কীভাবে ঘটল দুর্ঘটনা:
মৃত ছাত্রের নাম সম্রাট ঘোষ। বছর ১৯-এর সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের ওই পড়ুয়া।শনিবার দুপুর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের কালাপানি এলাকায় তোর্সা নদীতে। স্থানীয় সূত্রে খবর, নববর্ষে শনিবার বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ বন্ধুর সঙ্গে তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এর পরই ৪ তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান সম্রাট। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়েরা। অভিযোগ অস্বীকার করার পাশাপাশি, ঘটনায় ছাত্রছাত্রীদের ঘাড়েও দায় চাপিয়েছেন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যোৎকুমার পাল। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় নজরদারি নেই, এই অভিযোগ ঠিক নয় তবে সাবালক ছাত্রদের আটকে রাখা যায় না। এক্ষেত্রে যেমন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আছে তেমনি ছাত্র-ছাত্রীদেরও দায়িত্ব রয়েছে।

শনিবারই ডুবুরি নামিয়ে একদফা তল্লাশি চালানো হয়। এদিন সকাল থেকেও নিখোঁজ ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি। ফের নামানো হয় ডুবুরি। তল্লাশি চালানো হয় স্পিডবোট নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তৃণমূলের রাজ্য মুখপাত্র ও উত্তরবঙ্গ রাষ্ট্রী পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শেষমেষ ২০ ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ উদ্ধার হয় সম্রাটের নিথর দেহ। তরতাজা বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক সহপাঠীরা। সম্রাটের মৃত্যু নিয়ে শোকে পাথর বন্ধুরা। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: অঞ্চল সভাপতিকে ঘাড়ধাক্কা দিয়ে পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ দলেরই বিরুদ্ধে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget