এক্সপ্লোর

Coochbehar: অসম, মেঘালয়ে পাড়ি দিচ্ছে চিলাখানায় মহিলা মৃত্‍ শিল্পীদের তৈরি লক্ষ্মী

কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে প্রতিমা তৈরির খরচ, তবে তাতেও পট ও প্রতিমা কেনার ভিড় যথেষ্টই

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : লক্ষ্মীলাভে উদ্যোগী গ্রামের বেশিরভাগ মহিলা মৃত্‍ শিল্পী। তাঁরাই তৈরি করেন লক্ষ্মীর পট ও প্রতিমা। এবছর বিক্রি ভাল হওয়ায় কোচবিহারের তুফানগঞ্জে চিলাখানায় মৃত্‍ শিল্পীদের মুখে হাসি ফিরেছে। তাদের তৈরি লক্ষ্মীর পট ও প্রতিমা পাড়ি দিচ্ছে মেঘালয়, অসমের মতো ভিন রাজ্যে। পাশাপাশি কোচবিহারের পাশাপাশি শিলিগুড়ির পাইকারী প্রতিমা বিক্রেতারাও চিলাখানার মহিলা মৃৎ শিল্পীদের থেকে লক্ষ্মীর পট ও প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন।

করোনা পরিস্থিতিতে গতবছর লক্ষ্মী ছিল চঞ্চলা। বাণিজ্যে লক্ষ্মীর বসত হয়নি। সেই ক্ষতি সামলে এবছর লক্ষ্মীর মুখ দেখলেন গ্রামের মহিলারা। তাঁদের তৈরি লক্ষ্মীর পট ও প্রতিমা রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও পাড়ি দিয়েছে অসম, মেঘালয়ে। কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পালপাড়ায় মৃত্‍ শিল্পীদের বসবাস। এখানকার মহিলাদের তৈরি লক্ষ্মীর পটের চাহিদা রয়েছে বিভিন্ন রাজ্যে। প্রায় পঁচিশ জন মহিলা মৃৎ শিল্পীদের কার্যত দম ফেলার সময় নেই এখন। গতবছর কারবার ধাক্কা খেলেও এবছর অবশ্য লক্ষ্মী এসে বসেছেন এই মহিলা কারিগরদের দাওয়ায়। লাভের মুখ দেখেছেন তাঁরা। 

তুফানগঞ্জের মৃত্‍ শিল্পী অঞ্জলি পাল বলেছেন, 'গতবছর লকডাউনের জেরে সেভাবে প্রতিমা বিক্রি হয়নি, তবে এবছর ভালই বিক্রি হয়েছে।  আমরা গ্রামের মহিলারা এই কাজ করি। প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম আগের থেকে কার্যত দ্বিগুণ বেড়ে গিয়েছে, যার জেরে পট হোক বা প্রতিমা, সব লক্ষ্মীমূর্তিই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবারে আমাদের তৈরি লক্ষ্মীর পট ও প্রতিমা পাড়ি দিচ্ছে অসম, মেঘালয়েও।'

আরও পড়ুন- হাতির হাত থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে চলছে গজলক্ষ্মীর আরাধনা

এদিকে, লক্ষ্মীপুজোই, তবে একটু অন্যরকম। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামের মানুষ আরাধনা করেন গজলক্ষ্মীর। হাতির হাত থেকে বাঁচাতে হবে লক্ষ্মীরূপী ফসল! তাই একইসঙ্গে লক্ষ্মী ও গজরাজকে তুষ্ট রাখার চেষ্টা। সেই চেষ্টারই ফল স্বরূপ বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে হয়ে আসছে গজলক্ষ্মীর আরাধনা, এমনটাই জানালেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: 'মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক', বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee in Halisahar : মমতাকে 'মারার চক্রান্ত', 'পুলিশি রাজত্ব'! বিস্ফোরক Kalyan Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget