এক্সপ্লোর

Coochbehar : তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক, নতুন কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ সদ্য অপসারিতের

Tufangang TMC : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ : কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক। নতুন কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অপসারিত অঞ্চল সভাপতি। যদিও এবিষয়ে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সেইমতো কয়েক জায়গায় নতুন করে শুরু হয়েছে কমিটি তৈরির কাজ। আর এনিয়েই বিতর্ক দেখা দিয়েছে কোচবিহারের তুফানগঞ্জে।

আরও পড়ুন ; উদয়নের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের, কী বললেন তৃণমূল বিধায়ক ?

বৃহস্পতিবার তৃণমূলের অন্দরন-ফুলবাড়ি ২ নম্বরের অঞ্চলের সভাপতি দুলাল চক্রবর্তীকে সরিয়ে, নতুন অঞ্চল সভাপতি করা হয় প্রদীপকুমার বর্মাকে। দলীয় অফিসে এই ঘোষণা করেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লক সভপতি জগদীশ বর্মন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সংগঠনকে সাজানো হচ্ছে। কোর কমিটির নির্দেশ মতো কমিটি বদল করেছি।

এর কয়েক ঘণ্টার মধ্যে ওই পার্টি অফিসেই পাল্টা সাংবাদিক সম্মেলন করেন সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি। নতুন কমিটির বিরোধিতা করেন তিনি। সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি দুলাল চক্রবর্তী বলেন, মমতাই ঘোষণা করেছেন, সব কমিটি ভাঙার, যা হওয়ার ২০ তারিখের পর হবে। এই কমিটি মানি না, আমিই অঞ্চল সভাপতি আছি।

তবে কমিটি বিতর্কে ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহার তৃণমূলের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেসব কমিটি ঠিকমতো কাজ করছে না, তা বদল করা হবে। সেইমতো বদল হয়েছে। মমতা যা বলেন, তার অন্য কথা বোঝে ওরা।

তৃণমূলে কমিটি-বিতর্ক নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। কোচবিহার বিজেপির সম্পাদক উৎপল দাস বলেন, নাটক, ওদের সব দুর্নীতিগ্রস্ত। মানুষের মন ঘোরাতে এসব করছে।

সব মিলিয়ে তৃণমূলের অঞ্চল কমিটি গঠন নিয়ে সরগরম পরিস্থিতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget