এক্সপ্লোর

Coochbehar : উদয়নের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের, কী বললেন তৃণমূল বিধায়ক ?

Forward Block Update : এই নিয়ে নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদককে পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক

দিনহাটা : আর্থিক তছরুপের অভিযোগ ঘিরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) সঙ্গে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের (Forward Block) বিবাদ প্রকাশ্যে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর অভিযোগ করেন, ২০১৫-য় তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লকের তত্কালীন জেলা সম্পাদক উদয়ন গুহ সদস্যপদের চাঁদার ১৫ হাজার টাকা ও ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি দিনহাটার সুভাষ ভবন দখল করে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন। 

এই নিয়ে নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদককে পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। গতকাল সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লক তৈরি করেনি। যাঁরা করেছিলেন, তাঁরা সবাই এখন তৃণমূলে।

এনিয়ে অক্ষয় ঠাকুর বলেন, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লকের টাকায় তৈরি হয়েছে। কমল গুহ তার উদ্বোধন করেছিলেন। তার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকার বেশি। অর্থাৎ তিনি ১৫ লক্ষ টাকা তছরূপ করেছেন।

যদিও এই অভিযোগ উড়িয়ে উদয়ন গুহ বলেছেন, বামফ্রন্টের ভোট নামতে নামতে ৫-৬ শতাংশ হয়েছে। ফরওয়ার্ড ব্লকের ভোটের শতাংশ তো মনে হয় ২ শতাংশও নয়। রাজনীতিটা করুক। এভাবে অন্যকে ছোট করে নিজে কেউ বড় হতে পারেনি, ওরাও পারবে না। আইনজীবীদের সঙ্গে কথা বলে ঠিক করব। মানহানির মামলা করলে ওঁকে আরও হাইলাইট করা হবে। আমরা চাই, রাস্তায় জনগণের সামনে ওঁকে বলতে হবে, এটা ভুল করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারে জেলা পার্টি অফিসের একাংশ ভাড়া দেয় ফরওয়ার্ড ব্লক। দলের তরফে জানানো হয়, বিকল্প আয়ের জন্য একটি পলিক্লিনিককে ভাড়া দেওয়া হয়েছে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দেন উদয়ন গুহ। এনিয়ে তিনি বলেন, আমি যখন দলে ছিলাম তখন অ্যাকাউন্টে ভাল টাকা ছিল, তা কোথায় গেল। আমি থাকলে এমন হত না। এটা হল ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক ও অর্থনৈতিক দেউলিয়াপনা।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget