এক্সপ্লোর

CoochBehar Crime News : দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ, অভিযোগের তির বিজেপির দিকে

এদিকে, দিনহাটায় ফের ভোট-পরবর্তী সন্ত্রাস। বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষের বাস ভাঙচুর। অভিযোগের তির উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অনুগামীদের দিকে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Coochbehar) দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের (TMC) অভিযোগ, তাদের পরাজিত প্রার্থী নারায়ণ মোদকের ওপর আজ সকালে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষকৃতীরা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতা কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দাবি, হর ঘর তিরঙ্গার নাম করে ঘরে ঘরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। যদিও পুলিশের দাবি, গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে মাছ চুরি আটকাতে যাওয়ায় তৃণমূল নেতার ওপর হামলা চালায় অভিযুক্ত।    

৭৭ তম স্বাধীনতা দিবসে রক্তারক্তি কাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা (Dinhata)। পেটের মাঝখানে এলোপাথাড়ি ছুরির কোপ। যন্ত্রণায় কাতরাচ্ছেন জখম তৃণমূল নেতা। ফিনকি দিয়ে বের হওয়া রক্ত গামছা চেপে আটকানোর চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছিল উত্তরবঙ্গের এই জেলা। বোমাবাজি-ভাঙচুর থেকে খুনোখুনি, বাদ যায়নি কিছুই। গ্রামবাংলার ভোটপর্ব মিটে যাওয়ার পরেও ঝরল রক্ত। ছুরির এলোপাথাড়ি কোপে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থী।

সাহেবগঞ্জ থানার (Sahehgung Police Station) দাবি, গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে মাছ চুরি আটকাতে গেলে তৃণমূল নেতার ওপর হামলা চালায় এক স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নেওয়ার পর থেকেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।

এদিকে, দিনহাটায় ফের ভোট-পরবর্তী সন্ত্রাস। বিজেপি (BJP) জেলা সম্পাদক জয়দীপ ঘোষের বাস ভাঙচুর। অভিযোগের তির উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অনুগামীদের দিকে। অভিযুক্তকে ধরে বেঁধে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। উদয়ন গুহর লোকজন  বাস ভাঙচুরের জন্য এনেছিল, দাবি অভিযুক্তের। অভিযোগ অস্বীকার উদয়ন গুহর । 

আরও পড়ুন- কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি নাকাশিপাড়া, অভিযুক্ত তৃণমূল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget