এক্সপ্লোর

Dinhata News: সঠিকভাবে রোগী পরিষেবা না দেওয়ার অভিযোগ, শাসকের শাসানির পর চিকিৎসকদের শোকজ

Coochbehar News: হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, অভিযোগ পেয়ে ওই দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সুপারের ঘরে ঢুকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারির পরেই কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। তৃণমূলের একাংশের দাবি, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার হাল দেখতে গিয়ে রোগী-হয়রানির অভিযোগ সামনে আসে।

ঘটনা কী? 

দেরিতে ডাক্তারদের আউটডোরে আসা, ঠিকঠাক পরিষেবা না দেওয়ার ছবি ধরা পড়ে। তৃণমূল নেতাদের সুপারের ঘরে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। এরপরই অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিসিয়ান মহম্মদ লতিফুল শেখকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, অভিযোগ পেয়ে ওই দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে। 

শাসকের হুঁশিয়ারির পরই প্রশাসনের অ্যাকশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করলেন সুপার। অভিযোগ, শনিবার ডিউটি থাকা সত্ত্বেও, কাউকে না জানিয়ে হাসপাতালে আসেননি অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক। সেই কারণে তাঁকে শোকজ করা হয়। অন্যদিকে, চিকিৎসক মহম্মদ লতিফুল শেখ শনিবার আউটডোরে থাকলেও, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাঁকে শোকজ করেন হাসপাতালের সুপার। সাত দিনের মধ্যে দু'জনকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এই শোকজ?

দিনহাটা মহকুমা হাসপাতালের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন না। এই অভিযোগ তুলে শনিবার হাসপাতালে আসেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি এবং তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। সেখানে দেরিতে আসায় চিকিৎসক মহম্মদ লতিফুল শেখকে রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই নেতা। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, "দুই চিকিৎসকের মধ্যে দেবজিৎ ভৌমিক অর্থোপেডিক সার্জেন উনি আনঅথোরাইজড অ্যাবসেন্ট ছিলেন সেজন্য ওনাকে শোকজ করা হয়েছে। লতিফুল শেখ উনি চিকিৎসা পরিষেবা ঠিকমতো দিচ্ছিলেন না। সেজন্য ওনাকেও শোকজ করা হয়েছে।''

এদিকে উদ্বেগপ্রকাশ করে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারের ভূমিকারও সমালোচনা করেছে তারা। তারা উল্লেখে করেছে, 'সুপারের সামনেই যে ভাবে নেতারা ডাক্তারদের শাসিয়েছেন, সেটা নিন্দাজনক। ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানোর চেষ্টা চলছে, এই প্রবণতা বিপজ্জনক। আউটডোর দেরিতে খোলা হলে, তার দায় হাসপাতাল প্রশাসনের। ডাক্তারদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ করা হোক।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Hooghly News: এবার হাসপাতালে ধানের গুদাম, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget